Maharashtra Shocker: বিবাহিত প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর অ্যাসিড ছুঁড়ল প্রেমিকা; পুড়ল মুখ, বুকের ৩০%

গুরুতর অবস্থায় গণেশ ভায়র নামে ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু হয়েছে। তবে ভায়র পরিবার বিষয়টি লুকিয়ে রাখতে শুরু করেছে। কোনওভাবে যাতে বিষয়টি প্রকাশ্যে না আসে, সেই চেষ্টাই গণেশ ভায়রের পরিবারের তরফে করা হয় বলে খবর।

Acid, Representattional Image (Photo Credit: Pixabay)

নাগপুর, ৬ মে: বিচ্ছেদ সহ্য হয়নি। তাই বিচ্ছেদের পর নিজের দুই সঙ্গীকে নিয়ে প্রেমিকের মুখে অ্যাসিড ছুঁড়ল প্রেমিকা। যার জেরে প্রেমিকের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গিয়েছে বলে খবর। গত ২৫ এপ্রিল নাগপুরের (Nagpur) এই ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। সূত্রের খবর, গণেশ ভায়র নামে বছর ২৯-এর ওই যুবক বিবাহিত সত্ত্বেও, অভিযোগকারিণীর সঙ্গে সম্পর্কে জড়ায়। যা জানার পর ওই যুবকের সঙ্গে মহিলা বিবাদে জড়ান এবং দুই সঙ্গীকে নিয়ে কুকর্মে জড়ায়।

গুরুতর অবস্থায় গণেশ ভায়র নামে ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু হয়েছে। তবে ভায়র পরিবার বিষয়টি লুকিয়ে রাখতে শুরু করেছে। কোনওভাবে যাতে বিষয়টি প্রকাশ্যে না আসে, সেই চেষ্টাই গণেশ ভায়রের পরিবারের তরফে করা হয় বলে খবর। শুধু তাই নয়, ঘটনার পরপরই গণেশ ভায়র এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের করেননি। তাঁর মা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

পুলিশ অভিযোগকারিণীর খোঁজ শুরু করেছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement