Stampede In Kumbh Mela 2025: মহাকুম্ভে ভয়াবহ দুর্ঘটনার পর ঘিরে ফেলল সেনা; সঙ্গম নয়, কাছের ঘাটেই পূণ্যস্নান করুন, বললেন যোগী

ত্রিবেণী সঙ্গম নয়, যাঁর কাছে যে ঘাট রয়েছে, সেখানেই যাতে মানুষ পূণ্যস্নান করেন, সে বিষয়ে বার বার আবেদন করা হচ্ছে যোগী আদিত্যনাথ সরকারের তরফে। ত্রিবেণী সঙ্গমে যাতে কেউ না যান, সে বিষয়ে বার বার আবেদন করা হচ্ছে যোগী সরকারের তরফে। নিকটবর্তী ঘাটেই প্রত্যেক স্নান করুন বলে জানানো হচ্ছে আবেদন।

Maha Kumbh (Photo Credit: ANI/X)

দিল্লি, ২৯ জানুয়ারি: মৌনী অমাবস্যা উপলক্ষ্যে মহাকুম্ভে (Stampede In Kumbh Mela 2025) মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন অমৃতস্নান উপলক্ষ্যে মহাকুম্ভে হাজির হচ্ছেন, সেই সময় দুর্ঘটনা ঘটে যায়। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ফলে ত্রিবেণী সঙ্গম (Triveni Sangam) থেকে যাতে পূণ্যার্থীদের সরানো যায়, সে বিষয়ে জোর কদমে কাজ শুরু করেছে যোগী আদিত্যনাথ সরকার। ত্রিবেণী সঙ্গম নয়, যাঁর কাছে যে ঘাট রয়েছে, সেখানেই যাতে মানুষ পূণ্যস্নান করেন, সে বিষয়ে বার বার আবেদন করা হচ্ছে যোগী আদিত্যনাথ সরকারের তরফে। ত্রিবেণী সঙ্গমে যাতে কেউ না যান, সে বিষয়ে বার বার আবেদন করা হচ্ছে যোগী সরকারের (Yogi Adityanath) তরফে। নিকটবর্তী ঘাটেই প্রত্যেক স্নান করুন বলে জানানো হচ্ছে আবেদন।

দেখুন অমৃতস্নান উপলক্ষ্যে মহাকুম্ভে মানুষের ঢল...

 

জানা যাচ্ছে, পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৩০। তবে সরকারিভাবে মৃতের সংখ্যা এখনও স্পষ্ট করা হয়নি। ত্রিবেণী সঙ্গমে নামানো হয়েছে এনএসজি। সেই সঙ্গে ঘোড়ায় চড়ে পুলিশ পাহারা চলছে। সঙ্গম চত্ত্বরে কোনও পূণ্যার্থী যাতে না থাকেন, সে বিষয়ে তৎপর প্রশাসন। ফলে পদপিষ্ট হওয়ার ঘটনার পর মহাকুম্ভে নামানো হয় সেনা বাহিনী। আপাতত সেনা বাহিনীর হাতেই রয়েছে গোটা মহাকুম্ভ এলাকা।

মহাকুম্ভে দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলছেন যোগী আদিত্যনাথের সঙ্গে। প্রত্যক্ষদর্শীদের কথায়, বুধবার রাত আড়াইটে নাগাদ ত্রিবেণী সঙ্গমে যখন হু হু করে মানুষ জড়ো হচ্ছেন পূণ্যস্নান করতে, সেই সময় দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রশাসনের কথায়, পূণ্যার্থীরা সঙ্গমের দিকে যেতে শুরু করেন কিন্তু বেশিরভাগই জানতেন না, ঠিক কোথায় স্নান করতে হবে। ত্রিবেণী সঙ্গমে বহু লোহার ডাস্টবিন রয়েছে। সেগুলো বেশিরভাগ মানুষের চোখে পড়েনি। ফলে ভিড় যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, সেই সময় ধাক্কাধাক্কির জেরে বহু মানুষ ওই ডাস্টবিনের উপর পড়ে যান এবং মৃত্যু হতে শুরু করে। ধাক্কাধাক্কির জেরে বহু বৃদ্ধ পড়ে যেতে শুরু করেন। ফলে কম বয়সীদের অনেকে আরও জোরে ধাক্কা দিয়ে বয়ষ্কদের ফেলে দিয়ে, তাঁদের উপর দিয়ে চলে যান। ফলে ভয়াবহতা আরও চরমে ওঠে।

গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement