Maha Kumbh 2025: অমৃতস্নান ১০ কোটির, মৌনী অমাবস্যায় ভক্তের ঢল মহাকুম্ভে, চলবে ৬০টি বিশেষ ট্রেন, দেখুন ভিডিয়ো

মহাকুম্ভ মেলার পাশাপাশি স্টেশন চত্ত্বরে যাতে কোনও ধরনের নিরাপত্তার ঘাটতি না থাকে, তার জন্য ৮ থেকে ১০ হাজার আরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। যে কোনও ধরনের অঘটন রুখতে বিশাল এই ক্রমযজ্ঞের সূচনা করা হয়েছে বলে খবর।

Maha Kumbh (Photo Credit: ANI/X)

দিল্লি, ২৮ জানুয়ারি: মৌনী অমাবস্যা উপলক্ষ্যে কয়েক কোটি মানুষের জনসমাগম হতে চলেছে মহাকুম্ভে। বুধবার অমৃতস্নান উপলক্ষ্যে মহাকুম্ভে ফের ১০ কোটি পূণ্যার্থী হাজির হতে পারেন বলে মনে করছে প্রশাসন। ফলে ১৩ এবং ১৪ জানুয়ারির মত ফের মহাকুম্ভ কোটি কোটি মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হবেন বলে মনে করছে যোগী প্রশাসন। মহাকুম্ভ বুধবার যাবে ৬০টি বিশেষ ট্রেন। সেই সঙ্গে প্রয়াগরাজে ১১০টি সাধারণ ট্রেন পৌছবে প্রতিদিনের মত। ফলে প্রয়াগরাজে বুধবার ফের বিশাল আকারের জনসমাগম হতে চলেছে। ফলে গোটা প্রয়াগরাজ নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে। নিরাপত্তার যাতে কোনও খামতি না থাকে, সেদিকে নজর রয়েছে পুলিশ, প্রশাসনের। বুধবার অমৃতস্নান উপলক্ষ্যে প্রয়াগরাজ স্টেশন প্রত্যেক ৪ মিনিট অন্তর এক একটি ট্রেন পৌঁছবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

মহাকুম্ভে পূণ্যার্থীদের ঢল নামতে শুরু করেছে...

 

আরও পড়ুন: Maha Kumbh Special Train Vandalised Video: মহাকুম্ভ স্পেশাল ট্রেনে ছোঁড়া হচ্ছে ইঁট, ভাঙা হচ্ছে দরজা, দেখুন ভিডিয়ো

মহাকুম্ভ মেলার পাশাপাশি স্টেশন চত্ত্বরে যাতে কোনও ধরনের নিরাপত্তার ঘাটতি না থাকে, তার জন্য ৮ থেকে ১০ হাজার আরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। যে কোনও ধরনের অঘটন রুখতে বিশাল এই ক্রমযজ্ঞের সূচনা করা হয়েছে বলে খবর।

গত ১৭ দিন ধরে মহাকুম্ভে ১৫ কোটি মানুষের সমাগম হয়েছে। পূণ্যস্নান করতে ১৩ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ১৫ কোটি মানুষ তীর্থক্ষেত্রে হাজির হয়েছেন বলে উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement