Madras High Court: হাইকোর্টে বোমাতঙ্ক, বিচারপ্রক্রিয়া বন্ধ রেখে চলল তল্লাশি অভিযান, আতঙ্কিত সকলে

স্কুল, ধর্মীয় স্থান, সরকারি ভবনের পর এবার হাইকোর্টেও বোমাতঙ্ক। শুক্রবার তামিলনাড়ুর মাদ্রাস হাইকোর্টে (Madras High Court) বোমা হামলার হুমকি মেইল এল। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ও বম্ব স্কোয়াডের আধিকারিকরা। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পরেও আদালত চত্বর থেকে কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। এদিকে তল্লাশি অভিযান চলাকালিন বেশ কয়েকঘন্টা বন্ধ থাকে বিচারপ্রক্রিয়া। পরে অবশ্য কোনওকিছু উদ্ধার না হওয়ায় কাজ আবারও শুরু হয় আদালতে।

ভুয়ো হুমকিতে আতঙ্কিত অনেকে

পুলিশসূত্রে খবর, এদিন সকালে আদালতে বোমা হামলার হুমকি দিয়ে একটি মেইল আসে। মেইল পেতেই আদালত চত্বর ফাঁকা করে দেন নিরাপত্তারক্ষীরা। এরপর ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ ও বম্ব স্কোয়াডের আধিকারিকরা। কোর্টের চত্বরে চিরুনি তল্লাশি চালানো হয়, এমনকী আশেপাশের দোকানেও চালানো হয় তল্লাশি। তবে কোনওকিছুই উদ্ধার হয় না।

তদন্তে নেমেছে পুলিশ

যদিও এই মেইলটি কে বা কারা পাঠিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। এমনকী কোনও জঙ্গি সংগঠনের তরফে এই হুমকি এসেছে কিনা, সেই বিষয়েও কিছু জানা যায়নি। গোটা ঘটনা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকেরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement