Madhya Pradesh: খান্ডোয়াতে এক ব্যক্তির উপর প্রতিশোধ নিতে বাইকে আগুন লাগালো ক্ষুব্ধ ৩ যুবক, ধৃত ১

Handcuff, Photo Credit: File Image

মধ্যপ্রদেশ, ৩০ ডিসেম্বরঃ মধ্যপ্রদেশের(Madhya Pradesh) খান্ডোয়াতে(Khandwa) সোমবার রাতে এক ব্যক্তির বাইকে আগুন লাগিয়ে দিল ক্ষুব্ধ তিন যুবক। পুলিশ সূত্রে খবর , বাইকের মালিক বন্ধনার আরত গ্রামের বাসিন্দা রামেশ্বর। রামেশ্বর নিজের প্রেমিকার সঙ্গে দেখা করতে বাইকে নিয়ে প্রায় তার বাড়ি আসত। তবে রামেশ্বর তার প্রেমিকার সঙ্গে দেখা করতে আসায় বিষয়টিতে ক্ষুব্ধ হয় প্রেমিকার এলাকার বাসিন্দা তিন যুবক। এমনি একদিন রামেশ্বর তার প্রেমিকার সঙ্গে দেখা করতে আসলে সুযোগ বুঝে তার বাইকে আগুন লাগিয়ে দেয় ওই ক্ষুব্ধ তিন যুবক। হঠাৎই আগুন দেখে স্থানীয় বাসিন্দারা খান্ডোয়ার থানায় এবং দমকল ইঞ্জিনকে খবর দেয়। ঘটনাস্থলে দমকল ইঞ্জিন এবং পুলিশ এসে আগুন নেভায়।সূত্রের খবর, এলাকায় লাগানো সিসিটিভি দেখে তিন অভিযুক্তকে সনাক্ত করে পুলিশ। তাদের মধ্যে একজন অভিযুক্ত গ্রেফতার হয় এবং বাকি দুজনের তল্লাশি চালাছে পুলিশ।

দেখুন ভিডিওঃ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement