মধ্যপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় চার জাতীয় স্তরের হকি খেলোয়াড়ের মর্মান্তিক মৃত্যু

মধ্যপ্রদেশের হোশানগাবাদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সোমবার সকালে এক গাড়ি দুর্ঘটনায় চারজন জাতীয় স্তরের হকি খেলোয়াড়ের মৃত্যু হল। গাড়ির ভিতর থাকা আরও তিন যাত্রী জখম হয়, একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদসংস্থা ANI-র খবর অনুযায়ী, ন্যাশানল হাইওয়ে 609-এ এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গাড়ির অবস্থা। (Photo credits: ANI)

Madhya Pradesh Road Accident: মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সোমবার সকালে এক গাড়ি দুর্ঘটনায় চারজন জাতীয় স্তরের হকি খেলোয়াড়ের মৃত্যু হল। গাড়ির ভিতর থাকা আরও তিন যাত্রী জখম হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদসংস্থা ANI-র খবর অনুযায়ী, ন্যাশানল হাইওয়ে 609-এ এই দুর্ঘটনা ঘটে। হকি খোলায়াড়রা ধ্যানচাঁদ ট্রফিতে খেলার জন্য ইটারসি থেকে হোশানগাবাদে যাচ্ছিলেন। ৬৯ নম্বর জাতীয় সড়কে রাইসালপুর গ্রামের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে।

পুলিশ জানায়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে অনুমান। সজোরে গাছে গাড়ির ধাক্কায় চারজন হকি খেলোয়াড়ের মৃত্যু হল। সংবাদমাধ্যমে প্রকাশ, দুর্ঘটনায় নিহত হকি খেলোয়াড়রা হলেন- গোয়ালিয়রের অনিকেত, ইটারসির আদর্শ ছাবুয়া, ইন্দোরের শাহনাওয়াজ খান, জব্বলপুরের আশীষ লাল। আরও পড়ুন-সিলিন্ডার বিস্ফোরণের পর ভেঙে পড়ল দু তলা বাড়ি, ১০ জনের মৃত্যু, জখম ১৫

ক দিন আগেই মধ্যপ্রদেশে বড় একটা সড়ক দুর্ঘটনা ঘটে। মুম্বই-আগ্রা জাতীয় সড়কে শিবপুরী জেলার কোলারাসে ট্রাকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে ৬জনের মৃত্যু হয়েছিল। অটোটে লুকওয়াসায় যাচ্ছিল। পুরানখেদি টোল প্লাজা-র পরই পিছনে থেকে সজোরে এসে ট্রাকটি ধাক্কা মারে অটোটিকে। ঘটনাস্থলে ৬জনের মৃত্যু হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement