Ludhiana Gang Rape: প্রেমিকের সঙ্গে পালিয়েছে মেয়ে,'প্রতিশোধ'নিতে হবু জামাইয়ের বোনকে গণধর্ষণ করল যুবতীর বাবা সহ পরিবারের ৩ জন

গোটা ঘটনাটি রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। ইতিমধ্যেই এই চার অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক মামলা রুজু করেছে পুলিশ।

প্রতীকী ছবি

নয়াদিল্লিঃ কলকাতার আর. জি. কর মেডিক্যাল কলেজ হাসপাতালে(R.G Kar Medical College and Hospital) তরুণী চিকিৎসককে(Lady Doctor) ধর্ষণ (Rape)করে খুনের(Murder) ঘটনায় যখন উত্তাল রাজ্যসহ গোটা দেশ তখন সামনে এল আরও এক হাড়হিম করা ঘটনা। 'প্রতিশোধ' তুলতে এক বিবাহিত মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল চার ব্যাক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের(Punjab) লুধিয়ানায়(Ludhiana)। জানা গিয়েছে,পরিবার প্রেমের সম্পর্ক না মানায় প্রেমিকের হাত ধরে পালিয়ে যান এক তরুণী। মেয়ের খোঁজ করতে ছেলের বাড়িতে চড়াও হয় যুবতীর পরিবার। সেখানে মেয়েকে খুঁজে না পেয়ে প্রেমিকের বোনকে গণধর্ষণ করে যুবতীর বাবা সহ পরিবাররে তিনজন। শুধু গণধর্ষণ নয়, এই নারকীয় অত্যাচারের মুহূর্ত ক্যামেরাবন্দি করে অভিযুক্তরা, এমনটাই অভিযোগ। জানা গিয়েছে, গত ১ মে এই ঘটনা ঘটে। কিন্তু নির্যাতিতা মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে পুলিশের কাছে যেতে পারেননি বলে জানিয়েছেন। অবশেষে পুলিশের দ্বারস্থ হন ওই নির্যাতিতা। তাঁর বয়ানে নির্যাতিতা জানান,চলতি বছরের এপ্রিল মাসে এক যুবতীকে নিয়ে পালিয়ে যায় তাঁর ভাই। ১ মে সেই যুবতীর বাড়ির লোকজন তাঁদের বাড়িতে চড়াও হয়। যুগলের খোঁজ করে তাঁরা। যুগলের খোঁজ দিতে না পারায় যুবকের বোন অর্থাৎ নির্যাতিতার উপর ঝাঁপিয়ে পড়ে যুবতীর বাবা সহ পরিবারের তিনজন। গোটা ঘটনাটি রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। ইতিমধ্যেই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এই চার অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক মামলা রুজু করেছে পুলিশ। তাদের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement