Ludhiana Auto Viral Video: চলন্ত অটোতে ফিল্মি কায়দায় চুরি, মহিলা যাত্রীর প্রাণ বাঁচালেন আশেপাশের গাড়িতে থাকা লোকেরা

ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে যায় চালক। এরপরই দুই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

পঞ্জাবের (Punjab) লুধিয়ানায় (Ludhiana) চাঞ্চল্যকর ঘটনা। অটোর মধ্যে চুরি। মহিলার সর্বস্ব লুট করল দুষ্কৃতীরা। খুনের হুমকি দিয়ে চুরি বলে অভিযোগ। ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। জানা গিয়েছে, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানার জলন্ধর বাইপাসের কাছে। ওই মহিলার না, মীনা কুমার। জলন্ধর বাইপাস থেকে একটি অটোতে চাপেন তিনি। ওই অটোরে চালক ছাড়াও দু'জন ছিলেন। অটো চলতে শুরু হওয়ার পর মহিলা বুঝতে পারেন অটোতে উপস্থিত তিনজনই আসল চোর। মহিলার হাত, পা মুখ বেঁধে তাঁর থেকে সমস্ত জিনিস লুট করার চেষ্টা করা হয়। কোনওরকমে নিজেকে বাঁচাতে অটো থেকে ঝুলতে থাকেন তিনি। আশেপাশের কয়েকজন বাইক আরোহীর চোখে পড়ে গোটা ঘটনাটি। তাঁদের মধ্যে একজনই গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। অটোটিকে ঘিরে ধরেন আশেপাশের গাড়িগুলি। এরপরই অটো থেকে উদ্ধার করা হয় মহিলাকে। পাশাপাশি আটক করা হয় দুই ব্যক্তিকে। ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে যায় চালক। এরপরই দুই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

চলন্ত অটোতে ফিল্মি কায়দায় চুরি, মহিলা যাত্রীর প্রাণ বাঁচালেন আশেপাশের গাড়িতে থাকা লোকেরা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement