Gujarat: রাতভর ধরে তল্লাশি অভিযান চালিয়ে গুজরাট থেকে আটক ১২০০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

জাল নথিপত্র নিয়ে এদেশে দিব্যি খেয়েপরে রয়েছে অসংখ্য ভিনদেশি অনুপ্রবেশকারী। যারমধ্যে পাকিস্তান, বাংলাদেশের নাগরিকই সবথেকে বেশি রয়েছে।

জাল নথিপত্র নিয়ে এদেশে দিব্যি খেয়েপরে রয়েছে অসংখ্য ভিনদেশি অনুপ্রবেশকারী। যারমধ্যে পাকিস্তান (Pakistan), বাংলাদেশের (Bangladeshi) নাগরিকই সবথেকে বেশি রয়েছে। পহেলগামে হামলার আগে থেকেই যখন বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছিল, তারপর থেকেই এদেশ থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নির্বাসিত করার কাজ চলছিল। তবে মঙ্গলবারের ঘটনার পর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া নির্দেশ দিয়েছে পাকিস্তানি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াতে হবে। এই নির্দেশ পেতেই গুজরাট সরকার তৎপর হয়ে পড়েছে।

উদ্ধার অসংখ্য জাল নথিপত্র

জানা যাচ্ছে, শুক্রবার রাত থেকেই আমেদাবাদ, সুরাট, ভাদোদারা ও রাজকোট সহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় গুজরাট পুলিশের বিশেষ তদন্তকারী দল। আর তারপরেই আটক করা হয়েছে কমপক্ষে ১২০০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাঁদের থেকে উদ্ধার হয়েছে ভারতের একাধিক জাল নথিপত্র। তদন্তকারী আধিকারিকদের মতে, বাংলা, অসম, ত্রিপুরার মতো রাজ্যগুলি থেকে লুকিয়ে এদেশে প্রবেশ করেছে এই অনুপ্রবেশকারীরা।

দেখুন ভিডিয়ো

নির্বাসনে পাঠানোর ব্যবস্থা চলছে

এর আগেও গুজরাট থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরা হয়েছিল। তাঁদের মধ্যে কয়েকজনকে নির্বাসিত করা হয়েছে, কয়েকজনের আবার এখনও নির্বাসন প্রক্রিয়া চলছে। তবে এই অবৈধ বাংলাদেশিদের তড়িঘড়ি নির্বাসনে পাঠাতে চালায় গুজরাট সরকার।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement