Haryana: পুঞ্চে পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ দীনেশ কুমারের মরদেহ আনা হল গ্রামে, দেখুন ভিডিয়ো

গত ৭ মে সীমান্তে শত্রুপক্ষের গুলিতে শহিদ হয়েছেন ল্যান্স নায়েক দীনেশ কুমার। বৃহস্পতিবার দুপুরে হরিয়ানার পালওয়ালে মহম্মদপুরে নিয়ে আসা হল তাঁর মরদেহ।

গত ৭ মে সীমান্তে শত্রুপক্ষের গুলিতে শহিদ হয়েছেন ল্যান্স নায়েক দীনেশ কুমার (Naik Dinesh Kumar)। বৃহস্পতিবার দুপুরে হরিয়ানার পালওয়ালে মহম্মদপুরে নিয়ে আসা হল তাঁর মরদেহ। দীনেশের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ পরিবার, পরিজন সহ গোটা গ্রাম। এদিন তাঁকে শেষবারের জন্য দেখতে ভিড় জমিয়েছিলেন গ্রামবাসীরা। বিকেলের দিকে আনা হয় দীনেশের কফিনবন্দি দেহ। গান স্যালুটের মাধ্যমে দীনেশকে সম্মান জানায় রাজ্য প্রশাসন। এরপর চোখের জলে তাঁকে বিদায় জানাল গোটা গ্রাম।

শহিদ নায়েক দীনেশ কুমারের দেহ আনা হল হরিয়ানায়

গত ৭ মে পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাক সেনা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের ওপর হামলা চালায়। পাল্টা তাঁর জবাব দেয় ভারতীয় সেনাও। কিন্তু এই হামলাতেই গুরুতর আহত হন দীনেশ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই পুঞ্চেই গতকাল সীমান্তবর্তী এলাকার গুরুদ্বারে পাকিস্তানিরা গোলাবর্ষণ করে। তাতে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

অপারেশন সিঁদুর

প্রসঙ্গত, গত মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছিল ভারত। আর তাতে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। মৃত্যু হয় একাধিক জঙ্গির। যদিও সেকথা স্বীকার না করে পাক প্রশাসনের দাবি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয়েছে যুদ্ধ পরিস্থিতি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement