Landslide At Dadam Mining Zone: হরিয়ানার ভিওয়ানি জেলায় পাথর খাদানে ধস, ৪ জনের মৃত্যু, নিখোঁজ কমপক্ষে ১৫
হরিয়ানার (Haryana) ভিওয়ানি জেলার (Bhiwani District) তোশাম ব্লকের দাদাম (Dadam) পাথর খাদানে ধস (Landslide)। পাথর তোলার কাজে ব্যবহৃত প্রায় এক ডজন গাড়ি চাপা পড়েছে বলে খবর। কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ১৫-২০ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসন ও পুলিশের পদস্থ আধিকারিকরা।
ভিওয়ানি, ১ জানুয়ারি: হরিয়ানার (Haryana) ভিওয়ানি জেলার (Bhiwani District) তোশাম ব্লকের দাদাম (Dadam) পাথর খাদানে ধস (Landslide)। পাথর তোলার কাজে ব্যবহৃত প্রায় এক ডজন গাড়ি চাপা পড়েছে বলে খবর। কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ১৫-২০ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসন ও পুলিশের পদস্থ আধিকারিকরা। গিয়েছেন হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা ১১টা নাগাদ খাদানে খননের পাহাড়ের একটি বড় অংশে ফাটল দেখা দেয়। এরপরই বড় বড় পাথর ভেঙে পড়ে। বর্তমানে ৪ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যদিও তহসিলদার রবীন্দ্র কুমার জানান, তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা ছত্তিশগড় ও রাজস্থানের বাসিন্দা।
জানা গিয়েছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওই এলাকায় খাদান চালানোর উপরে ২ মাস নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে, বৃহস্পতিবার থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তাই শুক্রবার থেকেই খনন কাজ শুরু হয়।