Lady Don Ziqra Arrested in Seelampur Murder Case: সিলামপুরে কিশোর হত্যাকাণ্ডে গ্রেফতার এক তরুণী, এলাকায় পরিচিত 'জিকরা' নামে, কে এই লেডি ডন?

দিল্লিতে কিশোরকে কুপিয়ে খুন করার ঘটনায় ইতিমধ্যে এক তরুণী সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তরুণী এলাকায় লেডি ডন জিকরা নামে পরিচিত।

দিল্লিতে কিশোরকে কুপিয়ে খুন করার ঘটনায় ইতিমধ্যে এক তরুণী সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তরুণী এলাকায় লেডি ডন জিকরা (Ziqra) নামে পরিচিত। সূত্রের খবর, ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে  সিলামপুরে (Seelampur) যখন কুণাল কুমারকে খুন করা হয়, তখন ঘটনাস্থলে ছিলেন জিকরা এবং তাঁর ভাই। জিকরা ছিলেন এই ঘটনার মাস্টারমাইন্ড। শুক্রবার দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর সময় পুলিশের জালে ধরা পড়ে এই লেডি ডন। যদিও তাঁর ভাইয়ের খোঁজে এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান।

গ্যাংস্টারের স্ত্রীর হাত ধরে লেডি ডন হয়েছিলেন জিকরা

জানা যাচ্ছে, গত কয়েকবছরে সিলামপুর এলাকায় আতঙ্ক ছড়িয়েছিলেন এই জিকরা। হাতে সবসময় পিস্তল নিয়ে ঘুরে বেরাত সে। তদন্তে জানা গিয়েছে জিকরার সঙ্গে কুখ্যাত দুষ্কৃতী হাসিম বাবার সঙ্গে যোগাযোগ ছিল। এই হাসিম কয়েকবছর আগে দক্ষিণ দিল্লিতে এক জিমের মালিককে খুন করে পালিয়েছিলেন। সূত্রের খবর, হাসিমের স্ত্রীর সঙ্গেও ভালো সম্পর্ক ছিল জিকরার। তাঁর হাত ধরেই অপরাধ জগতে পা রাখা জিকরার। আর সেই কারণেই ১০-১৫ জন যুবককে নিজের গ্যংয়ে সামিল করে সিলামপুর এলাকায় লুটপাট চালাত জিকরা।

এলাকায় বন্দুক নিয়ে ঘুরে বেরাতেন জিকরা

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিল জিকরা। ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি রয়েছে প্যালেস্তাইনের পতাকার। এলাকার মধ্যেই বন্দুক উঁচিয়ে রিল বানানো বা বন্দুকের সঙ্গে ছবি হামেশাই দিতে থাকেন জিকরা। এমনকী চলতি বছরে এলাকায় হোলি সেলিব্রেশনের মধ্যেও বন্দুক নিয়ে হাজির হয়েছিল সে। আর সেই রিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যার ফলে পুলিশ তাঁকে বেআইনি অস্ত্র ব্যবহার করার অভিযোগে গ্রেফতার করেছিল। তবে সম্প্রতি ছাড়া পেয়েছিল সে। তবে বৃহস্পতিবার কেন ওই বছর ১৭-এর নাবালককে সে খুন করল তা এখনও স্পষ্ট নয়।য

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement