Anti-National Graffiti In Delhi: ২৬ জানুয়ারির আগে দিল্লিতে খালিস্তান জিন্দাবাদের গ্রাফিটি, তৎপর পুলিশ

এপ্রসঙ্গে দিল্লি পুলিশের জনসংযোগ আধিকারিক সুমন নালওয়া বলেন, "কিছু লোক দিল্লির কয়েকটি জায়গায় দেশবিরোধী ও খালিস্তান সংক্রান্ত গ্রাফিটি দেওয়ালে করেছে। এটা নিরাপত্তা সংক্রান্ত কোনও বিষয় নয়। খুব তাড়াতাড়ি এই ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।"

Photo Credits: ANI

নয়াদিল্লি: আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন হবে ভারতের রাজধানী নয়াদিল্লিতে (New Delhi)। তার আগে নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে প্রায় গোটা শহরকে। এর মাঝেই পশ্চিম বিহার (Paschim Vihar) এলাকার একটি দেওয়ালে দেখা মিলল খালিস্তান জিন্দাবাদ (Khalistan Zindabad) ও রেফেরেন্ডেম ২০২০ (Referendum 2020) লেখা স্লোগানের। বৃহস্পতিবার বিষয়টি চোখে পড়ার পরেই দিল্লি পুলিশের (Delhi Police) তরফে গ্রাফিটিগুলো (graffiti) মুছে দেওয়া হয়েছে।

এপ্রসঙ্গে দিল্লি পুলিশের জনসংযোগ আধিকারিক (PRO) সুমন নালওয়া (Suman Nalwa) বলেন, "কিছু লোক দিল্লির কয়েকটি জায়গায় দেশবিরোধী (anti-national) ও খালিস্তান) (Khalistan)  সংক্রান্ত গ্রাফিটি (graffiti) দেওয়ালে করেছে। এটা নিরাপত্তা সংক্রান্ত কোনও বিষয় নয়। খুব তাড়াতাড়ি এই ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।" আরও পড়ুন: Jacqueline Fernandez, Nora Fatehi: তাঁর জীবন ধ্বংস করে দিয়েছেন সুকেশ, বিস্ফোরক জ্যাকলিন, মুখ খুললেন নোরাও

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement