Kerala Shocker: ধর্ষণের কারণে অন্ত:সত্ত্বা, ইউটিউবে ভিডিয়ো দেখে নিজেই সন্তান প্রসব করালেন যুবতী

প্রতিবেশী এক যুবকের ধর্ষণের কারণে অন্ত:সত্ত্বা হয়ে পড়েন ১৭ বছরের এক যুবতী। ২০ অক্টোবর তিনি সন্তানের জন্ম দিয়েছেন। ঘটনাটি কেরলের (Kerala) কোট্টাক্কালের মালাপ্পুরমের। তবে এখানে চমকে ওঠার মতো বিষয়টি হল, যুবতী তাঁর বাড়িতেই সন্তান প্রসব করেছেন। তাও আবার ইউটিউবে ভিডিয়ো (YouTube Videos) দেখে নিজেই সন্তান প্রসব করান যুবতী। ইতিমধ্যেই যুবতীকে ধর্ষণের অভিযোগে ২১ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকি ছবি

মালাপ্পুরম, ২৮ অক্টোবর: প্রতিবেশী এক যুবকের ধর্ষণের কারণে অন্ত:সত্ত্বা হয়ে পড়েন ১৭ বছরের এক যুবতী। ২০ অক্টোবর তিনি সন্তানের জন্ম দিয়েছেন। ঘটনাটি কেরলের (Kerala) কোট্টাক্কালের মালাপ্পুরমের। তবে এখানে চমকে ওঠার মতো বিষয়টি হল, যুবতী তাঁর বাড়িতেই সন্তান প্রসব করেছেন। তাও আবার ইউটিউবে ভিডিয়ো (YouTube Videos) দেখে নিজেই সন্তান প্রসব করান যুবতী। ইতিমধ্যেই যুবতীকে ধর্ষণের অভিযোগে ২১ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে যে ইউটিউব দেখে নাভির কর্ড কাটা-সহ অন্য পদ্ধতি সম্পর্কে শেখার পরে ২০ অক্টোবর যুবতী নিজেই তাঁর সন্তানের প্রসব করিয়েছেন। জানা গিয়েছে, তিনি ক্লাস টুয়েলভের ছাত্রী। তাঁর মা আংশিকভাবে অন্ধ ও বাবা নিরাপত্তারক্ষীর কাজ করেন। প্রতিবেশীরা জানিয়েছেন যে মেয়েটি বেশিরভাগ সময় ঘরের মধ্যেই সময় কাটাত। তাই খুব বেশি দেখা যেত না। আরও পড়ুন: Petrol-Diesel Prices Today: আজও বাড়ল জ্বালানির দাম, কলকাতায় ডিজেলের দাম ছাড়াল ১০০

যুবতীর মায়ের দাবি, মেয়ের গর্ভাবস্থা বা সন্তানের জন্ম সম্পর্কে অবগত ছিলেন না তারা। ২২ অক্টোবর বাচ্চার কান্না শুনে প্রসবের বিষয়ে জানতে পারেন তিনি। পরে মেয়ের ঘরে নবজাতককে দেখে হতবাক হয়ে যান। পরে মা ও সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোট্টাক্কাল পুলিশ ২৪ অক্টোবর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক প্রতিবেশীকে যুবককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে তদন্তে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement