Kerala Landslide Video: কেরলে ভয়াবহ ভূমিধ্বসে মৃত ১৯, আটকে বহু, সাহায্যের আশ্বাস মোদীর, উষ্মা রাহুলের
কেরলে যখন ভয়াবহ ভূমিধ্বস নামে, তার খবর পেয়েই ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী মোদী।
দিল্লি, ৩০ জুলাই: একটানা বর্ষণের জেরে কেরলের (Kerala) ভয়াবহ ভূমিধ্বস (Landslide)নামে। ধ্বসে মৃত্যু হয়েছে পরপর ১৯ জনের। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান। সেই সঙ্গে বহু মানুষ আটকে রয়েছেন ভূমিধ্বসের জেরে। ফলে একটানা বৃষ্টির জেরে দক্ষিণের এই রাজ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়েনাড়ের মেপ্পাডি, মুন্ডাক্কাই, চূরাল মালা জেলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কেরল নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে। কেরলে যখন ভয়াবহ ভূমিধ্বস নামে, তার খবর পেয়েই ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী মোদী।
দেখুন ভয়াবহ ভিডিয়ো...
দেখুন মোদীর ট্যুইট...
দেখুন আরও ভিডিয়ো...
অন্যদিকে ভূমিধ্বসের খবরে কার্যত উষ্মা প্রকাশ করেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মৃতেদের পরিবারের প্রতি সমবেদনা জানান জানান। পাশাপাশি যে সমস্ত মানুষ আটকে রয়েছেন, তাঁদের পাশে রয়েছেন বলেও জানান রাহুল গান্ধী।