Siddaramaiah Viral Video: মঞ্চে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী, পুলিশ কর্তাকে মারতে গেলেন চড়, ভাইরাল ভিডিয়ো
এই ঘটনার ছবি, ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নয়াদিল্লিঃ মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে মেজাজ হারালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী (Karnataka CM) সিদ্দারামাইয়া (Siddaramaiah)। মেজাজ হারিয়ে এক পুলিশকর্তাকে চর মারতে হাত তোলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার ছবি, ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে বিজেপি। জানা গিয়েছে, সোমবার কর্ণাটকের বেলাগাভিতে কংগ্রেসের জনসভা ছিল। তাতেই বক্তব্য রাখছিলেন সিদ্দারামাইয়া। বক্তৃতা চলালাকীন দর্শকদের মধ্য থেকে কয়েকজন কালো পতাকা দেখান। আর তাতেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী। এরপরই রেগে পুলিশ কর্তার গায়ে হাত তোলেন তিনি।
বিতর্কে জড়ালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী, ভাইরাল হল ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, মঞ্চে বক্তৃতা দিচ্ছেন সিদ্দারামাইয়া। দর্শকদের মধ্য থেকে দেখানো হচ্ছে কালো পতাকা। আর এই কালো পতাকা দেখাতেই বক্তৃতা বন্ধ করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। এরপর পুলিশ অফিসারকে ডেকে পাঠান তিনি। ভাইরাল ভিডিয়োতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, 'পুলিশ সুপার কে? আপনারা কী করছেন?' মুখ্যমন্ত্রীর ডাকে এগিয়ে আসেন অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণ বারামণি। আর এরপরই তাঁর দিকে হাত তুলতে দেখ যায় সিদ্দারামাইয়াকে। সঙ্গে সঙ্গে কিছুটা পিছিয়ে যান পুলিশ সুপার। মুখ্যমন্ত্রীর এই আচরণ ভাইরাল হতেই নিন্দায় সরব বিরোধীরা। এই প্রসঙ্গে জনতা দল সেকুলার এক্স হ্যান্ডেলে লিখেছে, "ক্ষমতা কখনও চিরস্থায়ী হয় না। ঔদ্ধত্য সব সীমা লঙ্ঘন করে গিয়েছে।" এই আচরণের জন্য মুখ্যমন্ত্রীর হাত জোড় করে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বিজেপি। জানা গিয়েছে, এদিন ওই জনসভায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেছিলেন, "ভারত পাকিস্তান যুদ্ধের কোনও প্রয়োজন নেই।" সম্প্রতি পহেলগাঁও জঙ্গি হানার পর ভারত পাকিস্তানের মধ্যে জে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেই প্রসঙ্গেই এই মন্তব্য করে বসেন তিনি। আর তাতেই চটেন দর্শকরা। মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়।
মঞ্চে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী, পুলিশ কর্তাকে মারতে গেলেন চড়, ভাইরাল ভিডিয়ো