Jharkhand Horror: পুত্র সন্তান পাওয়ার আশায় নিজের ৬ বছরের মেয়ের গলা কেটে খুন ব্যক্তির

কুসংস্কারে আছন্ন হয়ে পুত্র সন্তান পাওয়ার আশায় নিজের মেয়েকে খুন করলেন ঝাড়খণ্ডের এক ব্যক্তি। এই নৃশংস ঘটনটি ঘটেছে রাঁচির লোহারদাগার পেশরার ব্লকের। খবর অনুযায়ী ২৬ বছর বয়সী সুমন নেগাশিয়া, পেশায় তিনি একজন শ্রমিক। তান্ত্রিক বাবার কোথায় ছেলে পাওয়ার আশায় নিজের মেয়ের গলা চিরে হত্যা করে।

(প্রতীকী ছবি: Pixabay)

রাঁচি, ১৪ নভেম্বর: কুসংস্কারে আছন্ন হয়ে পুত্র সন্তান পাওয়ার আশায় নিজের মেয়েকে খুন করলেন ঝাড়খণ্ডের (Jharkhand) এক ব্যক্তি। এই নৃশংস ঘটনটি ঘটেছে রাঁচির (Ranchi) লোহারদাগার পেশরার ব্লকের। খবর অনুযায়ী ২৬ বছর বয়সী সুমন নেগাশিয়া, পেশায় তিনি একজন শ্রমিক। তান্ত্রিক বাবার কোথায় ছেলে পাওয়ার আশায় নিজের মেয়ের গলা চিরে হত্যা করে।

নেগাশিয়ার স্ত্রী জানান, তাদের ছ'বছর বয়সী এক কন্যা সন্তান ছিল, কিন্তু তার স্বামী পুত্র সন্তান চাইত। কিছুদিন আগে তার এক ওঝার সঙ্গে আলাপ হয়। তার স্বামী ওঝাকে জানান তার পুত্র সন্তান চাই। সেই বোঝাই তাকে পরামর্শ দেন পুত্র সন্তান পেতে হলে কন্যাসন্তানের বলিদান দিতে হবে। সেই মতোই কাজ করে নেগাশিয়া। আরও পড়ুন, করোনা বিধি মেনেই চলছে দক্ষিণেশ্বরের কালীপুজো, রাশ টানা হয়েছে ভক্ত সমাগমে

স্ত্রীয়ের দাবি, যখন তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না, তখনই মেয়ের গলা কেটে খুন করে স্বামী। এই ঘন্টায় ভেঙে পড়েন তিনি। ঘটনাটি জানতে পেরে পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে এবং মানুষ হত্যার মত পৈশাচিক পরামর্শ দেওয়ার কারণে গ্রেফতার করা হবে। এই জঘন্য, হিংস্র ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement