J-K: ফের রক্তাক্ত জম্মু কাশ্মীর, নওসেরায় 'রহস্যজনক' বিস্ফোরণে নিহত ২ সেনা কর্মী
নওসেরার কালাল এলাকায় বিস্ফোরণ হলে, গুরুতর জখম হন দুই সেনা কর্মী। সঙ্গে সঙ্গে ওই দুই সেনা কর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি।
শ্রীনগর, ৩০ অক্টোবর: ফের রক্তাক্ত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। নওসেরায় রহস্যজনক বিস্ফোরণে (Blast) শনিবার প্রাণ হারান দুই সেনা কর্মী। যার মধ্যে ভারতীয় সেনার (Soldier) এক অফিসার রয়েছেন বলে খবর। নওসেরার রাজৌরিতে বিস্ফোরণের খবর ছড়াতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। কে বা কারা ওই বিস্ফোরণের জন্য দায়ি, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি।
রিপোর্টে প্রকাশ, নওসেরার কালাল এলাকায় বিস্ফোরণ হলে, গুরুতর জখম হন দুই সেনা কর্মী। সঙ্গে সঙ্গে ওই দুই সেনা কর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই মৃত্যু হয় ওই দুই সেনা কর্মীর।
কে বা কারা ওই বিস্ফোরণের সঙ্গে যুক্ত, সে বিষয়ে এখনও দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
MV WAN HAI 503 Blast Video: বিস্ফোরণে জ্বলছে সিঙ্গাপুরের জাহাজ, আরব সাগরের বুক চিরে উড়ছে ধোঁয়ার কুণ্ডলী, ভয়াবহ ভিডিয়ো
Sukanta Majumdar: ইউপিএ ১ সরকারের জমানায় পাকিস্তানের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়েছিল? ফিরহাদ হাকিমকে প্রশ্ন সুকান্ত মজুমদারের
TMC: বিধানসভায় অপারেশন সিঁদুর নিয়ে কোনও রাজনীতি নয়, তৃণমূল বিধায়কদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
PM To Inaugurate Chenab Bridge: ৬ জুন বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শেষ মুহূর্তের প্রতীক্ষায় কাশ্মীর (দেখুন ভিডিও)
Advertisement
Advertisement
Advertisement