IT Department In BBC Office: বিবিসির অফিসে আয়কর হানা, 'অঘোষিত জরুরি অবস্থা', তোপ কংগ্রেসের

আদানিকে নিয়ে তদন্তের দাবি করতেই কেন্দ্রীয় সরকার এবার বিবিসির অফিসে আয়কর দফতরের হানাদারি চালাল বলে তোপ দাগেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কংগ্রেসের ট্যুইচার হ্যান্ডেলের তরফেও এই ঘটনার জোরদার সমালোচনা করা হয়।

BBC Office (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৪ ফেব্রুয়ারি: বিবিসির (BBC) দিল্লি অফিসে হানা দিল আয়কর দফতর। সূত্রের তরফে মিলছে এমন খবর। মঙ্গলবার বেলা বাড়তেই দিল্লিতে বিবিসির অফিসে হানা দেয় আয়কর দফতর। জানা যাচ্ছে, সার্ভে করতেই বিবিসির অফিসে আয়কর দফতরের আধিকারিকরা হাজির হন। দিল্লিতে বিবিসির অফিসে আয়কর দফতরের আধিকারিকরা হানা দিতেই, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়। আদানিকে নিয়ে তদন্তের দাবি করতেই কেন্দ্রীয় সরকার এবার বিবিসির অফিসে আয়কর দফতরের হানাদারি চালাল বলে তোপ দাগেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কংগ্রেসের ট্যুইচার হ্যান্ডেলের তরফেও এই ঘটনার জোরদার সমালোচনা করা হয়। বিবিসির ডকুমেন্টরি নিষিদ্ধ করার পর এবার তাদের অফিসে আয়কর হানাদারি চালানো হয়। এই ঘটনাকে অঘোষিত জরুরি অবস্থা বলে তোপ দাগা হয় কংগ্রেসের তরফে।

আরও পড়ুন: IT Department In BBC Office: দিল্লিতে বিবিসির অফিসে হাজির আয়কর আধিকারিকরা, দাবি সূত্রের

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও বিষয়টি নিয়ে মুখ খোলেন। এই ঘটনাকে আদর্শগত জরুরি অবস্থা বলে তোপ দাগেন অখিলেশ যাদব।

 

প্রসঙ্গত বিবিসির অফিসে আয়কর হানার পর প্রায় ৩.৫ ঘণ্টা কেটে গেলেও, এখনও সেখানে আধিকারিকরা রয়েছেন বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement