ISRO Launches 100th Mission: নতুন বছরে সেঞ্চুরি হাঁকাল ইসরো, শ্রীহরিকোটা থেকে শততম উতক্ষেপণে সাফল্য

ইসরোর নতুন চেয়ারম্যান ভি নারায়ণের নেতৃত্বেই ১০০ তম উৎক্ষেপণ সম্পন্ন হল।

শ্রীহরিকোটা থেকে ১০০ তম উৎক্ষেপণ ইসরোর (ছবিঃANI)

নয়াদিল্লিঃ বছর শুরতে নয়া রেকর্ড ইসরোর(ISRO)। ১০০ তম মিশনে সাফল্য পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। আজ, ২৯ জানুয়ারি সকাল ৬ তা ২৩ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হল জিএসএলভি-এফ১৫(GSLV-F15)। ইসরোর নতুন চেয়ারম্যান ভি নারায়ণের নেতৃত্বেই ১০০ তম উৎক্ষেপণ সম্পন্ন হল। এদিন শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে জিএসএলভি এফ ১৫ উৎক্ষেপণ করা হয়। এই ঐতিহাসিক উৎক্ষেপণের পরে ইসরোর তরফে বলা হয়েছে, 'লিফট-অফ! এনভিএস ০২-কে নিয়ে সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে জিএসএলভি-১৫।' এটি ছিল ইসরোর ১০০ তম উৎক্ষেপণ।

নতুন বছরে নয়া রেকর্ড ইসরোর

প্রসঙ্গত, শ্রীহরিকোটা থেকে ইসরো প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল উৎক্ষেপণ করা হয় ১৯৭৯ সালের ১০ অগস্ট । স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ৩-তে (এসএলভি-৩ ই১০) চাপিয়ে পরীক্ষামূলকভাবে রোহিণী টেকনোলজি পে-লোডের উৎক্ষেপণ করা হয়েছিল। প্রায় ৪৬ বছর পর শততম উৎক্ষেপণ করল ইসরো। ইসরো এই রকেট-কে ‘নটি বয়’ নাম দিয়েছে। কারণ বারংবার উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে এই রকেট। ১৬টি লঞ্চের মধ্যে মাত্র ১০ লঞ্চ বা উৎক্ষেপণ সফল হয়েছে, বাকি সবই ব্যর্থ হয়েছে। ৩৭ শতাংশ ব্যর্থতার হার নিয়ে এবার ১০০ তম মিশনে ফুল মার্কস পেল ইসরো।

 নতুন বছরে সেঞ্চুরি হাঁকাল ইসরো, শ্রীহরিকোটা থেকে শততম উতক্ষেপণে সাফল্য

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement