Delhi: ওয়েব সিরিজ দেখে ডাকাতি, দিল্লিতে গ্রেফতার চার যুবক, উদ্ধার ৯টি বাইক সহ নগদ টাকা, তদন্তে পুলিশ

ওয়েব সিরিজ দেখে অনুপ্রাণিত হয়ে দিল্লির বুকে একের পর এক ডাকাতি। অবশেষে পুলিশে জালে চার যুবক। আটকদের থেকে উদ্ধার ৯টি চুরি যাওয়া বাইক ও নগদ টাকা।

Representational Image (Photo Credits: Pixabay)

ওয়েব সিরিজ দেখে অনুপ্রাণিত হয়ে দিল্লির (Delhi) বুকে একের পর এক ডাকাতি। অবশেষে পুলিশে জালে চার যুবক। আটকদের থেকে উদ্ধার ৯টি চুরি যাওয়া বাইক ও নগদ টাকা। বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে দিল্লির রোহিনী এলাকায় বিজয় বিহার থানা এলাকায়। যদিও এই চক্রে আরও অনেকের জড়িয়ে থাকার অনুমান রয়েছে। সেই কারণে জারি রয়েছে তল্লাশি অভিযান। পাশপাশি অভিযুক্তদের জেরাও করা হচ্ছে। অভিযুক্তরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা।

ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

জানা যাচ্ছে, গত ২৬ এপ্রিল রোহিনী জেলার বেগমপুর এলাকায় রাতের দিকে এক ব্যবসায়ী যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তাঁকে ঘিরে ধরে লুটপাট চালায় একদল অজ্ঞাত পরিচয়ের যুবক। লুট করা হয় তাঁর বাইক, দোকানের জিনিসপত্র এবং ২ হাজার টাকা। অভিযোগ পেতেই শুরু হয় তদন্ত।

গ্রেফতার অভিযুক্তরা

ইতিমধ্যেই শাহিব আলম (২৪), শিবম (২৪), সিমরনজিৎ (২২) ও রাহুল কাপুর (২৬)-দের গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা সকলেই পশ্চিম দিল্লির বাসিন্দা। আসলে এরা সকলে মধ্যপ্রদেশের বাসিন্দা হলেও দিল্লিতে কর্মসূত্রে ছিলেন। তবে কী কারণে এই ডাকাতিগুলি ঘটিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement