Pink Super Moon: রাতের আকাশকে গোলাপি করে তুলবে পিঙ্ক সুপারমুন; জানুন কখন, কোথায় দেখা যাবে এই চাঁদ?

আগামীকাল রাতের আকাশকে গোলাপি করে তুলবে পিঙ্ক সুপারমুন (Pink Supermoon)। আজ এবং কাল দু'দিন ধরে দেখা যাবে সেই মহাজাগতিক দৃশ্য। এখন অপেক্ষা পূর্ণিমার।চোখ জোড়াবে চাঁদের এই মোহময়ী রূপ। করোনাভাইরাসের কারণে দেশে দেশে চলছে লকডাউন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। মানুষ ঘরবন্দী হয়ে পড়েছেন। তবে এই ঘরবন্দী অবস্থায় বাড়ির ছাদে গিয়ে পিঙ্ক সুপারমুন দেখতে বাধা নেই। এবার পূর্ণচন্দ্র একেবারে গোলাপি সুপারমুন হয়ে দেখা দেবে। গোলাপি সুপারমুন ৭ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে আকাশে আর পরদিন ৮ এপ্রিল ভারতে দেখা যাবে।

পিঙ্ক সুপারমুন (Picture Credits: Pxhere)

কী এই সুপারমুন?

পূর্ণিমার চাঁদ আর সুপার মুনের মধ্যে একটই তফাৎ আছে। পূর্ণিমার স মতোই সম্পূর্ণ গোল চাঁদ দেখা যায় ঠিকই তবে সুপারমুনের সেই চাঁদ আকারে আরো বড় হয়। কারণ এই বিশেষ সময়ে পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীর একেবারে কাছে চলে আসে। তাই দেখতে অনেক বেশী উজ্জ্বল লাগে। চাঁদ যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথের সব থেকে দূরের অংশটা কে বলা হয় অ্যাপজি আর সবথেকে কাছের অংশটা কে বলা হয় পেরিজি। সুপারমুনের সময় চাঁদ এই পেরিজিতে চলে আসে। তাই এই সময় চাঁদকে অন্যান্য সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি বড় দেখতে লাগে। আর সাধারণের থেকে ৩০ শতাংশ বেশি উজ্জ্বল হয় চাঁদ।

 আরও পড়ুন, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন, বিশ্ব স্বাস্থ্য দিবসে দেশবাসীকে টুইট বার্তা প্রধানমন্ত্রীর

ভারতে সুপারমুন দেখা যাওয়ার সময়?

সূর্যাস্তের পর সন্ধ্যে হলেই আকাশে চাঁদ দেখা যাবে। ঠিক রাত ৮.০৫ মিনিট থেকে চাঁদ বড় আকার নেবে। তখনই দেখা যাবে সুপারমুন। ৭ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত এই সুপারমুন দেখা যাবে। কিন্তু ৮ এপ্রিল যখন সুপারমুন দেখা যাবে তখন ভারতের আকাশে থাকবে সূর্যের আলো, সকাল ৮ টায় ভারতে সুপারমুন উঠবে। তাই সুপারমুন দেখার জন্য একটাই রাত পাবে ভারত।

তাই ভাৰতীয়দের মন কিছুটা খারাপ হতে পারে। তবে ইউটিউব অনলাইনে তারা গোলাপি সুপারমুন দেখার সুযোগ পাবেন।

Share Now
Advertisement

Advertisement
Share Now
Advertisement