Himachal Pradesh: ২৯ এপ্রিল থেকে হিমাচল প্রদেশের সমস্ত বাণিজ্যিক ও পাবলিক যানবাহনে বাধ্যতামূলক করা হল ডাস্টবিন

Plastic Water Bottle Banned In HP (Photo Credit: X@sidhshuk)

হিমাচলপ্রদেশ সরকার আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত হোটেল এবং সরকারি অনুষ্ঠানে ৫০০ মিলিলিটার পর্যন্ত প্লাস্টিকের জলের বোতল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। সেইসঙ্গে, রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ২৯ এপ্রিল থেকেই সমস্ত সরকারি এবং বেসরকারি যানবাহনের জন্য 'কার বিন' ইনস্টল করা বাধ্যতামূলক করা হয়েছে।

হিমাচলপ্রদেশ অ-বিপজ্জনক বর্জ্য (নিয়ন্ত্রণ) আইন, ১৯৯৫-এর ৩-এ (১) নম্বর ধারার অধীনে গৃহীত এই  সিদ্ধান্তে বলা হয়েছে যদি কোনো বাণিজ্যিক গাড়িতে ডাস্টবিন না থাকে তাহলে ১০,০০০/- টাকা ফাইন দিতে হবে। যদি কোনো পর্যটক গাড়ি থেকে রাস্তায় কোনো জিনিস ফেলতে দেখা যায় তাহলে সেই পর্যটককে ১,৫০০/- ফাইন করা হবে।

পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পরিচালক ডি সি রানা এই প্রসঙ্গে জানিয়েছেন, প্লাস্টিকের বোতলের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে এবং নয়া নিয়ম বলবৎ করা হচ্ছে। এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রচারকাজ শুরু করা হয়েছে। তিনি বলেন, এখন থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে প্লাস্টিকের পরিবর্তে কাচের বোতল, স্টিলের পাত্র বা একবার ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব কোনও বিকল্প উপায় ব্যবহার করতে হবে। একইসঙ্গে, সব সরকারি প্রতিষ্ঠানও প্লাস্টিকের বোতলের ব্যবহার বন্ধ করতে সচেতনতামূলক প্রচার অভিযান চালাবে।এক্ষেত্রে আইন ভঙ্গকারীদের জন্য কঠোর শাস্তিরও বিধান করেছে। বিভিন্ন পাবলিক প্লেস, মন্দির চত্বর, জঙ্গল, ধাবা এবং দোকানে প্লাস্টিকের বোতল বা প্লেট ফেলা হলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement