Indian Army: অরুণাচল প্রদেশের জঙ্গল থেকে উদ্ধার ১৯৬০ সালের বিস্ফোরক, নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা, দেখুন ভিডিয়ো

দেশজুড়়ে এথন যুদ্ধ যুদ্ধ রব উঠেছে। যা মনে হচ্ছে আগামী কয়েকদিন মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লাগতে পারে ভারতের।

দেশজুড়়ে এথন যুদ্ধ যুদ্ধ রব উঠেছে। যা মনে হচ্ছে আগামী কয়েকদিন মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লাগতে পারে ভারতের। এই অবস্থায় অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) জঙ্গল থেকে সম্প্রতি উদ্ধার হয়েছে একটি পুরোনো আমলের বিস্ফোরক। রবিবার সেটি সফলভাবে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনার (Indian Army) বিশেষজ্ঞ টিম। নিষ্ক্রিয় করার সময় স্থানীয় পুলিশ ও জওয়ানরা যৌথভাবে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যায়।

জঙ্গল থেকে উদ্ধার বিস্ফোরক

জানা যাচ্ছে, দিনকয়েক আগেই দিরাং এলাকার জিমুথুং গ্রামের জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল ৭৫/২৪ মিমি হাউইটজার প্রজেক্টাইল। জানা যাচ্ছে, সেই সময় জঙ্গলে আগুন লেগেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গ্রামবাসীরা জঙ্গলে গেলে এই বিস্ফোরকটি উদ্ধার করে। খবর দেওয়া থানায়। পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরকটি উদ্ধার করে ভারতীয় সেনার গজরাজ কর্পসের বল অফ ফায়ার ডিভিশনের জওয়ানরা।

দেখুন ভিডিয়ো

নিষ্ক্রিয় করা হয় বিস্ফোরক

বিস্ফোরকটি থতিয়ে দেখে জানা যায় একটি ১৯৬০ সালের। তবে এখানে কীভাবে এল তা এখনও স্পষ্ট নয়। অবশেষে বেসামরিক প্রশাসনের অনুরোধে আজ এই ভিন্টেজ অস্ত্রটি নিষ্ক্রিয় করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement