India Shoots Down Pakistan Fighter Jet: গর্জেও হল না কাজ, পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান গুলি করে নামাল ভারত
পাক পাঞ্জাব প্রদেশে অবস্থিত সরগোডা এয়ারবেস। পাকিস্তানের অন্যতম শক্তিশালী এয়ারবেস হিসেবে পরিচিত সরগোডা। সেই সরগোডা থেকেই F-16 য়ুদ্ধ বিমান ওড়ানো হয় এবং সেটি ভারতের দিকে আসতে শুরু করে। যা চোখে পড়তেই F-16 যুদ্ধ বিমানটিকে গুলি করে নামানো হয় জম্মুতে।
দিল্লি, ৮ মে: পাকিস্তানের (Pakistan) F-16 যুদ্ধ বিমান গুলি করে নামাল ভারত (India)। এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হওয়ায় পাকিস্তানের ওই যুদ্ধ বিমান গুলি করে নামানো হয় ভারতের তরফে। সূত্রের তরফে মিলছে এমন খবর। রিপোর্টে প্রকাশ, পাকিস্তানের সরগোডা এয়ারবেস থেকে ওই F-16 যুদ্ধ বিমানটি উড়ে ভারতের দিকে আসতে শুরু করে। সেই F-16 যুদ্ধ বিমানটিকেই গুলি করে নামায় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। জানা যাচ্ছে, চিন থেকে যে F-16 যুদ্ধ বিমান নেয় পাকিস্তান, সেটিকে গুলি করে নামানো হয় ভারতীয় সেনা বাহিনীর তরফে।
প্রসঙ্গত পাক পাঞ্জাব প্রদেশে অবস্থিত সরগোডা এয়ারবেস। পাকিস্তানের অন্যতম শক্তিশালী এয়ারবেস হিসেবে পরিচিত সরগোডা। সেই সরগোডা থেকেই F-16 য়ুদ্ধ বিমান ওড়ানো হয় এবং সেটি ভারতের দিকে আসতে শুরু করে। যা চোখে পড়তেই F-16 যুদ্ধ বিমানটিকে গুলি করে নামানো হয় জম্মুতে।
এসবের পাশাপাশি পাকিস্তানের দিক থেকে যে যুদ্ধ বিমানগুলি উড়ে আসতে শুরু করে, তাদের ভিতরের একটির চালককে ভারত আটক করেছে বলে খবর মেলে। যদিও এই খবরের সত্যতার বিষয়ে এখনও কোনও খোঁজ মেলেনি।