Coronavirus In India: ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত ৯২,৬০৫, মৃত্যু ১,১৩৩ জনের

দেশে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫৪ লাখের গণ্ডি। ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত ৯২ হাজার ৬০৫। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৩ জনের। দেশে মোট করোনা আক্রান্ত ৫৪ হাজার ৬২০। তার মধ্যে ১০ লাখ ১০ হাজার ৮২৪ জনের বর্তমানে চিকিৎসা চলছে। বাকি ৪৩ লাখ ৩ হাজার ৪৪ জন সুস্থ হয়েছেন। দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৭৫২ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২০ সেপ্টেম্বর: দেশে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫৪ লাখের গণ্ডি। ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত ৯২ হাজার ৬০৫। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৩ জনের। দেশে মোট করোনা আক্রান্ত ৫৪ হাজার ৬২০। তার মধ্যে ১০ লাখ ১০ হাজার ৮২৪ জনের বর্তমানে চিকিৎসা চলছে। বাকি ৪৩ লাখ ৩ হাজার ৪৪ জন সুস্থ হয়েছেন। দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৭৫২ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

আসিএমআর জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৬ কোটি ৩৬ লাখ ৬১ হাজার ৬০টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে গতকালই হয়েছে ১২ লাখ ৬ হাজার ৮০৬টি নমুনার পরীক্ষা, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ। আরও পড়ুন: COVID-19 Vaccine Update: আগামী সপ্তাহ থেকে পুনেতে শুরু হবে অক্সফোর্ড ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৯ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৬১ হাজার। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৬১ হাজার ৪০০ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লাখ ৮৩ হাজার ৯৫৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৩৩৮ জন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement