Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৪,৩৫৪ জন, মৃত্যু ২৩৪ জনের

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২৪ হাজার ৩৫৪ জন। তার মধ্যে কেরলের ১৩ হাজার ৮৩৪ জন। কেরলে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৫ জনের। দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৭ জনের। দেশে বর্তমানে চিকিৎসা চলছে ২ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনের।

Covid-19 Cases In India (Photo: File)

নতুন দিল্লি, ২ অক্টোবর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২৪ হাজার ৩৫৪ জন। তার মধ্যে কেরলের ১৩ হাজার ৮৩৪ জন। কেরলে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৫ জনের। দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩৪ জনের। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৮ হাজার ৫৭৩। দেশে বর্তমানে চিকিৎসা চলছে ২ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনের।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে মোট ৮৯ কোটি ২ লাখ ৮ হাজার ৭ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকালই দেওয়া হয়েছে প্রায় সাড়ে ৬৪ লাখ ডোজ। আরও পড়ুন: Kochi: চা বিক্রি করে পৃথিবীর ২৫ দেশ ভ্রমণ করেছেন কোচির এই দম্পতি !

শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪৮ লাখ ৫ হাজার ৭০০ জন। আর এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৫০ লাখ ৬৩ হাজার ৭৬৬ জন। সুস্থ হয়েছেন ২১ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৩২৪ জন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement