India-Pakistan Tension: সীমান্তের জনবসতি এলাকায় রাতভর পাকিস্তানের গুলি, বারামুলায় বাড়ি-ঘর, দোকান ভেঙে পড়ল, দেখুন ভিডিয়ো

পাকিস্তানি রেঞ্জার্সরা যেভাবে বারামুলার বাড়ি, ঘর, দোকানপাট লক্ষ্য করে গুলি চালানো শুরু করেছে, তার জেরে যে ছবি উঠে আসতে শুরু করেছে, তা মন ভেঙে দিচ্ছে বহু মানুষের।

Several Shops, Homes Damaged (Photo Credit: PTI/X)

দিল্লি, ৯ মে: রাতভর জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) জনবসতিপূর্ণ এলাকায় গুলি চালাল পাকিস্তান (Pakistan)। যার জেরে সীমান্তবর্তী এবাকার বহু মানুষের ঘর, বাড়ি ভেঙে গিয়েছে। পাকিস্তানি রেঞ্জার্সরা যেভাবে বারামুলার বাড়ি, ঘর, দোকানপাট লক্ষ্য করে গুলি চালানো শুরু করেছে, তার জেরে যে ছবি উঠে  আসতে শুরু করেছে, তা মন ভেঙে দিচ্ছে বহু মানুষের। পাকিস্তানের দিক থেকে উড়ে আসা ড্রোন এবং একের পর এক মিসাইল ধ্বংস করলেও, পাক রেঞ্জার্সরা যেভাবে গুলি চালাচ্ছে, তার জেরে জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কে ভুগছেন। জম্মু (Jammu), পুঞ্চ (Poonch), রাজৌরিে রাতভর গুলি চালায় পাক সেনা। বিস্ফোরণের শব্দও শোনা যায় প্রতি মুহূর্তে। ফলে ভারত-পাক উত্তেজনার আবহে পরবর্তী পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, সেদিকে তাঁকিয়ে প্রায় গোটা দেশ।

দেখুন সেই ভিডিয়ো যেখানে একাধিক দোকানপাট, বাড়ি, ঘর ভেঙে পড়তে শুরু করে...

 

আরও পড়ুন: India-Pakistan Tension: ফের হামলার আশঙ্কা? শুক্র সকাল থেকেই এয়ার সাইরেন বাজছে চন্ডিগড়ে, দেখুন ভিডিয়ো

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে হাজির হন বিদেশ সচিব বিক্রম মিস্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং। বৃহস্পতি বিকেলের সাংবাদিক সম্মেলনেই বিক্রম মিস্রি স্পষ্ট করে দেন, অপারেশন সিদূঁরে কোনও জনবসতি লক্ষ্য করে হামলা চলেনি। অপারেশন সিদূঁরে ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে।

প্রসঙ্গত অপারেশন সিদূঁরের (Operation Sindoor) জেরে এখনও পর্যন্ত ১০০ জঙ্গি নিহত বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান। তবে অপারেশন সিদূঁর এখনও শেষ হয়নি। ফলে গণনা চলছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement