Pakistan Has Targeted Jammu: জম্মুকে টার্গেট করে হামলার চেষ্টা পাকিস্তানের, পাক মিসাইল দেখতেই আকাশেই ধ্বংস করছে ভারত
বৃহস্পতিবার সন্ধের পরপরই আখনুরে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। গোটা এলাকা অন্ধকারে ঢাকতেই সেখানে এয়ার সাইরেন বাজতে শুরু করে। জম্মুর কিস্তওয়ারেও ব্ল্যাকআউট করে দেওয়া হয়।
দিল্লি, ৯ মে: জম্মুতে (Jammu) হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান (Pakistan)। বৃহস্পতিবার সন্ধে পার করে রাত বাড়তেই পাকিস্তানের দিক থেকে হামলা চালানো হয় মিসাইল (Missile) ছুঁড়ে। পাকিস্তানের হামলার আন্দাজ পেতেই ভারতের তরফে পালটা হামলা চালানো হয়। ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই পাকিস্তানের ছোঁড়া মিসাইলগুলিকে গুলি করে আকাশেই ধ্বংস শুরু করেছে বলে খবর। এদিকে বৃহস্পতিবার সন্ধের পরপরই আখনুরে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। গোটা এলাকা অন্ধকারে ঢাকতেই সেখানে এয়ার সাইরেন বাজতে শুরু করে। জম্মুর কিস্তওয়ারেও ব্ল্যাকআউট করে দেওয়া হয়। প্রসঙ্গত ইতিমধ্যেই পাকিস্তানের একাধিক মিসাইল এবং ড্রোন গুলি করে নামিয়েছে ভারত।
আরও পড়ুন: Sirens Being Heard In Akhnoor: অন্ধকারে ঢাকল গোটা এলাকা, সাইরেন বাজছে আখনুরে, দেখুন ভিডিয়ো
জম্মু কাশ্মীর লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান...
দেখুন সেই ভিডিয়ো যখন পাকিস্তানের তরফে হামলা চালানোর চেষ্টা চলছে...
জম্মুতে বিস্ফোরণের শব্দ আসতেই সেখান থেকে স্থানীয়রা পালাতে শুরু করেছেন। সাম্বা, বারামুলা, আখনুরকে টার্গেট করে পাকিস্তান হামলা চালাতে পারে। সেই কারণে স্থানীয়রা সেখান থেকে সরে যেতে শুরু করেন। যদিও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যেই সক্রিয়। ফলে পাকিস্তানের ড্রোন আকাশেই নষ্ট করে নামিয়ে আনতে শুরু করে ভারতীয় সেনা। পাঠানকোটেও হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই ড্রোনগুলিও ক্রমাগত নষ্ট শুরু করেছে।
পাকিস্তানের একের পর এক ড্রোন, মিসাইল আকাশেই ধ্বংস করছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম...