Sirens Being Heard In Akhnoor: অন্ধকারে ঢাকল গোটা এলাকা, সাইরেন বাজছে আখনুরে, দেখুন ভিডিয়ো

Sirens Being Heard In Akhnoor: অন্ধকারে ঢাকল গোটা এলাকা, সাইরেন বাজছে আখনুরে, দেখুন ভিডিয়ো
Akhnoor (Photo Credit: ANI/X)

সাইরেন শোনা যাচ্ছে আখনুরে (Akhnoor)।  বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু কাশ্মীরের  আখনুরে সাইরেন শোনা যায়। সেই সঙ্গে গোটা এলাকা অন্ধকার করে দেওয়া হয়। পাকিস্তান কি এবার জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) হামলা চালাবে, সেই প্রশ্নই উঠছে। এদিকে অপারেশন সিদূঁরের পর থেকে পাকিস্তানের তরফে ক্রমাগত গুলি ছোঁড়া হচ্ছে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায়। পুঞ্চ, সাম্বা, কাঠাুয়া, রাজৌরিতে মুহূর্মুহু গুলি চালাতে শুরু করেছে পাক রেঞ্জার্সরা। ফলে ৯ মে জম্মু কাশ্মীরের ওই সমস্ত এলাকায় স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  ডিভিশনাল কমিশনারের তরফে জম্মুর বিভিন্ন এলাকায় ওই নির্দেশ জারি করার পর পরই এবার আখনুর জুড়ে এয়ার সাইরেন শোনা যায়।

আরও পড়ুন: Operation Sindoor: নিহত জঙ্গিদের দেহ পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়ানো, হাজির সেনা, ছবি দেখিয়ে ইসলামাবাদের 'জঙ্গিযোগ' প্রমাণ করল ভারত

দেখুন সাইরেন শুনতে পাওয়ার সেই ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 08, 2025 08:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).