Operation Sindoor: নিহত জঙ্গিদের দেহ পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়ানো, হাজির সেনা, ছবি দেখিয়ে ইসলামাবাদের 'জঙ্গিযোগ' প্রমাণ করল ভারত
জঙ্গিদের মৃতদেহ নিয়ে মুরিদকেতে হাজির হয় পাক সেনা। লাহোর থেকে মুরিদকের দূরত্ব ৪০ কিলোমিটার। সেই মুরিদকেতেই বেশ কয়েকজন জঙ্গির শেষকৃত্য সম্পন্ন করা হয় পাকিস্তানের জাতীয় পতাকায় মুড়ে।
দিল্লি, ৮ মে: অপারেশন সিদূঁরের (Operation Sindoor) হামলায় যে জঙ্গিদের মৃত্যু হয়েছে, তাদের শেষকৃত্যে হাজির পাকিস্তানের সেনা কর্মীরা (Pakistan Army)। জঙ্গিদের দেহ কফিনে ভরে, তা পাকিস্তানের (Pakistan) জাতীয় পতাকায় মুড়ে শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে। এমন ছবি উঠে আসে অপারেশন সিদূঁরের পর। যে ছবি তুলে ধরে পাকিস্তানকে কটাক্ষ করলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। জঙ্গিদের দেহ কীভাবে জাতীয় পতাকায় মুড়তে পারে পাকিস্তান, তা নিয়ে মন্তব্য করা হয় ভারতের বিদেশ মন্ত্রকরে তরফে।
৭ মে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK) প্রবেশ করে জঙ্গি ঘাঁটি তছনছ করে দেয় ভারত। মাত্র ২৫ মিনিটে পাকিস্তানের কোটলি, মুজফফরাবাদ, সিয়ালকোট-সহ একাধিক জায়গায় লস্কর-ই-তইবা, জইশ-ইমহম্মদ এবং হিজবুল মুজাহিদিনির ঘাঁটি গুঁড়ো করে দেয় ভারত। অপারেশন সিদূঁরের পর নিহত জঙ্গিদের দেহ পাক পতাকায় মুড়িয়ে সে দেশের সেনা বাহিনী শেষকৃত্য সম্পন্ন করে। যে ছবি উঠে আসতেই তা নিয়ে ছি ছি শুরু হয়। এবার সেই ছবি তুলে ধরেই পাকিস্তান এসব করে থাকে বলে মন্তব্য করলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি।
প্রসঙ্গত জঙ্গিদের মৃতদেহ নিয়ে মুরিদকেতে হাজির হয় পাক সেনা। লাহোর থেকে মুরিদকের দূরত্ব ৪০ কিলোমিটার। সেই মুরিদকেতেই বেশ কয়েকজন জঙ্গির শেষকৃত্য সম্পন্ন করা হয় পাকিস্তানের জাতীয় পতাকায় মুড়ে। যেখানে হাজিফ সইদের অর্থাৎ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার সদস্যরা হাজির হয়। যে ছবি দেখিয়েই পাকিস্তানকে কটাক্ষ করেন বিক্রম মিস্রি।
নিহত জঙ্গিদের দেহ পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়ানো, হাজির সেনা, ছবি দেখিয়ে ইসলামাবাদের 'জঙ্গিযোগ' প্রমাণ করল ভারত
(The above story first appeared on LatestLY on May 08, 2025 07:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

