India-Pakistan Tension: ধর্মীয়স্থানে হামলা পাকিস্তানের তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান জ়িরো টলারেন্স, স্পষ্ট জানাল বিদেশ মন্ত্রক

পাকিস্তান ইচ্ছেকৃতভাবে আন্তর্জাতিক বিমানগুলিকে কাজে লাগানোর চেষ্টা করে। আন্তর্জাতিক বিমানগুলিকে ঢাল করে পাকিস্তান অন্য রকমের চাল চালতে শুরু করে। কিন্তু ভারতের তরফে তাদের সমস্ত পরিকল্পনা ব্যার্থ করা হয়।

MEA Press Brief (Photo Credit: ANI/X)

দিল্লি, ৯ মে: পাকিস্তানে (Pakistan) থাকা কোনও গুরুদ্বারে হামলা চালায়নি ভারত (India)। পাকিস্তান ইচ্ছে করে মিথ্যে কথা বলছে। ভারত কখনও চায় না সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ করতে। এমনই জানালেন বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্রি। আজকের সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব আরও জানান, গত ৭ মে পাকিস্তান একটি কনভেন্ট স্কুলে হামলা চালায়। কনভেন্ট স্কুল লক্ষ্য করে পাকিস্তানের ওই হামলায় ২ পড়ুয়ার মৃত্যু হয়েছে। তাদের বাবা-মায়েরাও আহত বলে জানান বিক্রম মিস্রি।  পাকিস্তান ইচ্ছে করে গুরুদ্বারা, কনভেন্ট স্কুল এবং মন্দিরে হামলা চালায় বলে জানান বিদেশ সচিব।

আরও পড়ুন: India-Pakistan Tension: নিজেদের নয়, তুর্কী থেকে ড্রোন নিয়ে ভারতের দিকে ছুঁড়তে শুরু করে পাকিস্তান, জানাল বিদেশ মন্ত্রক

এসবের পাশাপাশি পাকিস্তান ইচ্ছেকৃতভাবে আন্তর্জাতিক বিমানগুলিকে কাজে লাগানোর চেষ্টা করে। আন্তর্জাতিক বিমানগুলিকে ঢাল করে পাকিস্তান অন্য রকমের চাল চালতে শুরু করে। কিন্তু ভারতের তরফে তাদের সমস্ত পরিকল্পনা ব্যার্থ করা হয়। জানান বিদেশ সচিব (MEA)।

বিক্রম মিস্রি (Vikram Misri)আরও বলেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোরভাবে লড়বে। জঙ্গিদের কোনও ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানান তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত সব সময় জ়িরো টলারেন্স নেবে বলেও বিদেশ সচিব জানান আজ স্পষ্টভাবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement