India-Pakistan: বৃহস্পতিবার রাতভর প্রায় ৩০০-৪০০ ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, ৩৬ জায়গায় অবৈধ প্রবেশের চেষ্টা, পাক দমনে সফল ভারতীয় সেনা

সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে বহু বার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান। ভারতের অন্তত ৩৬ জায়গায় নানা ভাবে সেই চেষ্টা চালানো হয়েছিল।

Colonel Sofiya Quresh (Photo Credits: X)

নয়াদিল্লি, ৯ মেঃ বৃহস্পতিবার রাত, ভারতে বহুবার, নানাভাবে আঘাত হানার চেষ্টা করেছে পাকিস্তান। রাতের অন্ধকারে বহু বার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল পাক সেনা এবং জঙ্গিরা। অত্যন্ত পারদর্শিতার সঙ্গে পাকিস্তানের সমস্ত প্রচেষ্ট্যর্থ করেছে ভারতীয় সেনা বাহিনী। শুক্রবার সাংবাদিক বৈঠক এমনটাই জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনা (MEA Press Brief)।

আরও পড়ুনঃ ভারতে সাইবার হানার ছক কষছে পাকিস্তান? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কী জানাচ্ছেন দেখুন

সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে বহু বার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান। ভারতের অন্তত ৩৬ জায়গায় নানা ভাবে সেই চেষ্টা চালানো হয়েছিল। ভারতীয় সেনা প্রতিবারই পাকিস্তানের প্রয়াস বিফল করে দিয়েছে। প্রায় ৩০০ থেকে ৪০০ ড্রোন ব্যবহার করে জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাবে হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারতীয় সেনা সাহসিকতার সঙ্গে সেই হাম্লাও প্রতিহত করেছে। ভারতের আকাশসীমা থেকে প্রায় ৫০ট ড্রোন নামিয়েছে সেনা জওয়ান। সেই ড্রোনগুলো ফরেন্সিক পরীক্ষাও জন্যে পাঠানো হয়েছে।

সাংবাদিক বৈঠক থেকে বিদেশসচিব বিক্রম মিস্রী (Vikram Misri) জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাকিস্তানেরর ছোঁড়া ওই ড্রোনগুলি তুরস্কের। ড্রোনগুলোর ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে আসার অপেক্ষা করছে সেনা বাহিনী।

পাক দমনে সফল ভারতীয় সেনাঃ

এদিনের সাংবাদিক বৈঠকে ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। তিনি জানান, ৭ মে রাত ৮:৩০ মিনিটে বিনা প্ররোচনায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরেও পাকিস্তান তাদের বেসামরিক আকাশসীমা বন্ধ করেনি। বরং পাকিস্তান তার বেসামরিক বিমানকে ঢাল হিসাবে ব্যবহার করে ভারতের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করেছে বহুবার।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement