Pahalgam Terror Attack: রাতেই পাকিস্তানের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নিল ভারত, এবার আকাশপথেও কোনঠাসা হয়ে পড়ল ইসলামাবাদ

একদিকে অর্থনৈতিক দিক থেকে দীর্ঘদিন ধরেই সমস্যায় রয়েছে পাকিস্তান। তার ওপর পহেলগামে ভারতীয় নাগরিকদের ওপর জঙ্গি হামলা চালিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে তাঁরা।

একদিকে অর্থনৈতিক দিক থেকে দীর্ঘদিন ধরেই সমস্যায় রয়েছে পাকিস্তান। তার ওপর পহেলগামে (Pahalgam) ভারতীয় নাগরিকদের ওপর জঙ্গি হামলা চালিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে তাঁরা। সিন্ধু জলচুক্তি স্থগিত করার কারণে জলকষ্টে ভুগতে শুরু করেছে পাক নাগরিকরা। অন্যদিকে সিমলা চুক্তি স্থগিত করে শাহবাজ শরিফরা ভেবেছিলেন মোদী সরকারকে শায়েস্তা করবেন। কিন্তু এই সিদ্ধান্তে ভারতের খুব একটা সমস্যা হয়নি। তবে এবার দুর্বল পাকিস্তানের জন্য বন্ধ করে দেওয়া হল ভারতীয় আকাশসীমা।

নির্দেশিকা জারি করল নয়াদিল্লি

জানা যাচ্ছে, নয়াদিল্লি থেকে ইতিমধ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। যার ফলে চীনের মতো দেশ, যার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সবথেকে ভালো, সেই দেশে যেতে গেলে আর ভারতের আকশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের বিমান। যার ফলে ঘুরপথে যেতে হবে তাঁদের। এছাড়া শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশের মতো দেশগুলিতে যেতে অতিরিক্ত টাকা, অতিরিক্ত সময় লেগে যাবে পাকিস্তানের।

আর্থিকভাবে আরও সমস্যায় পড়তে চলেছে পাকিস্তান

যদিও ভারতের ক্ষেত্রেও সীমলা চুক্তি বাতিল হওয়ার কারণে অনান্য দেশগুলি যেতে গেলে ঘুরপথে যেতে হচ্ছে। কিন্তু পাকিস্তানের টলমল আর্থিক পরিস্থিতির থেকে ভারতের পরিস্থিতি অনেকটাই ভালো। ফলে ভারতের একের পর সিদ্ধান্তের জেরে পাকিস্তানের অর্থনীতিতে জোড়ালো ধাক্কা পড়তে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement