Akhilesh Yadav: এই প্রথম বিধানসভা ভোটে লড়বেন অখিলেশ লড়বেন, দাঁড়াচ্ছেন আজামগড় থেকে

অখিলেশ যাদবই উত্তরপ্রদেশে প্রধান বিরোধী মুখ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রধান চ্যালেঞ্জটা দিচ্ছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। যে অখিলেশকে ক্ষমতাচ্যুত করে ২০১৭ সালে বিধানসভা ভোটে জিতে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে বিজেপি।

Akhilesh Yadav (Photo Credits: IANS)

লখনউ, ১৯ জানুয়ারি: অখিলেশ যাদবই উত্তরপ্রদেশে প্রধান বিরোধী মুখ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রধান চ্যালেঞ্জটা দিচ্ছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। যে অখিলেশকে ক্ষমতাচ্যুত করে ২০১৭ সালে বিধানসভা ভোটে জিতে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে বিজেপি। এবার উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে দলের নেতা-কর্মীদের আরও চাঙ্গা করতে ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন অখিলেশ যাদব।

এর আগে ২০১২-১৭-তে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও কখনও বিধানসভা ভোটে দাঁড়াননি অখিলেশ। উচ্চকক্ষে নির্বাচিত হয়ে সাংসদ পদ ত্যাগ ২০১২ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অখিলেশ। আর ২০১৭ বিধানসভা নির্বাচনে তিনি ভোটে লড়েননি। দল রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর অখিলেশ ২০১৯ লোকসভা নির্বাচনে আজমগড় থেকে ভোটে লড়ে জেতেন। ২০০৪ থেকে তিনি প্রথমবার সাংসদ হন। তবে এবার বিজেপিকে চাপে রাখতে নিজের গড় আজমগড় থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন অখিলেশ। ঠিক যেমনই এবারই প্রথম বিধানসভা ভোটে লড়বেন যোগী আদিত্যনাথ। আরও পড়ুন: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল বাণিজ্যিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা

অখিলেশের মত যোগীও এদিন শুধু লোকসভা ভোটে লড়ে জিতে এসেছেন। যোগী আদিত্যনাথ এবার লড়বেন গোরক্ষপুর (শহর) আসন থেকে। আদিত্যনাথ আগে গোরক্ষপুর লোকসভা আসন থেকে দাঁড়িয়ে জিততেন। তার মানে উত্তরপ্রদেশে দুই প্রধান নেতাই তাদের নিজেদের গড় থেকেই লড়বেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement