Hyderabad Shocker: নাবালকের উপর লাগাতার যৌন নির্যাতন, গ্রেফতার তরুণী
গোটা ঘটনা খুলে বলে সে। এরপরই পুলিহের দ্বারস্থ হন নাবালকের মা। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়।
নয়াদিল্লিঃ হায়দরাবাদে (Hyderabad) যৌন নির্যাতনের (Sexual Assault) শিকার ১৭ বছরের নাবালক। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad) জুবিলি হিলস (Jubilee Hills)এলাকায়। ধৃত মহিলার বয়স ২৮। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, ওই নাবালক ও অভিযুক্ত একই সারভেন্ট কোয়ার্টারে থাকত। বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করত সে। নাবালককে প্রলোভন দেখিয়ে তার উপর দিনের পর দিন শারীরিক নির্যাতন চালাত ওই তরুণী। নাবালকের মায়ের অনুপস্থিতিতে তাদের বাড়ি থেকে ডেকে আনা হত নাবালককে। তারপর তার উপর অত্যাচার চালাত অভিযুক্ত। এই ঘটনা কাউকে না বলার জন্য রীতিমতো হুমকি দেওয়া হত ওই নাবালককে। এমনকী নাবালককে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। দীর্ঘদিন সব মুখ বুজে সহ্য করার পর মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে নাবালক। গোটা ঘটনা খুলে বলে সে। এরপরই পুলিহের দ্বারস্থ হন নাবালকের মা। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। রেকর্ড করা হয় নাবালকের বয়ান। সেই বয়ানের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।
নাবালকের উপর লাগাতার যৌন নির্যাতন, গ্রেফতার তরুণী