Cow Cabinet: গো মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত মধ্যপ্রদেশ সরকারের !

গোরু (Cow) সুরক্ষায় জন্য দেশে কয়েকটি রাজ্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। কয়েকটি রাজ্য গোরু সংক্রান্ত দপ্তর ও মন্ত্রীও রয়েছেন। এবার শুধুমাত্র গোরুর জন্য গঠন হল একটি মন্ত্রিসভা! তাও আবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ( Shivraj Singh Chouhan) বুধবার ঘোষণা করেছেন যে গোরু রক্ষার জন্য 'গো মন্ত্রিসভা' (Cow Cabinet) গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পশুপালন, বন, পঞ্চায়েত, পল্লি উন্নয়ন, স্বরাষ্ট্র ও কৃষক কল্যাণ দপ্তর এই "গো মন্ত্রিসভার" অংশ হবে।

গোরু (File Photo)

ভোপাল, ১৮ নভেম্বর: গোরু (Cow) সুরক্ষায় জন্য দেশে কয়েকটি রাজ্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। কয়েকটি রাজ্য গোরু সংক্রান্ত দপ্তর ও মন্ত্রীও রয়েছেন। এবার শুধুমাত্র গোরুর জন্য গঠন হল একটি মন্ত্রিসভা! তাও আবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ( Shivraj Singh Chouhan) বুধবার ঘোষণা করেছেন যে গোরু রক্ষার জন্য 'গো মন্ত্রিসভা' (Cow Cabinet) গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পশুপালন, বন, পঞ্চায়েত, পল্লি উন্নয়ন, স্বরাষ্ট্র ও কৃষক কল্যাণ দপ্তর এই "গো মন্ত্রিসভার" অংশ হবে।

শিবরাজ সিং চৌহান টুইটে লেখেন, "রাজ্যে গোরু সংরক্ষণ ও গো পালনের প্রচারের জন্য একটি গো মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুপালন, বন, পঞ্চায়েত এবং পল্লি উন্নয়ন, রাজস্ব, স্বরাষ্ট্র ও কৃষক কল্যাণ বিভাগ এই মন্ত্রিসভার অংশ হবে। আরও পড়ুন: Covaxin Third Phase Trial: ২০ নভেম্বর শুরু কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল, স্বেচ্ছাসেবক হওয়ার প্রস্তাব হরিয়ানার মন্ত্রীর

২২ নভেম্বর মন্ত্রিসভার প্রথম বৈঠক আগর মালওয়ার অভয়ারণ্যে গোপাষ্টমীর দিন অনুষ্ঠিত হবে," মুখ্যমন্ত্রী একটি টুইট বার্তায় বলেছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement