Guillain Barre Syndrome: পুনের পর নাগপুরে ছড়াচ্ছে গুলেন বারি সিনড্রোম, এই বিরল স্নায়ুজনিত রোগের উপসর্গ কী?

এই খবর ছড়াতেই আতঙ্কে শহরবাসী। এই বিরল রোগ সম্পর্কে ভীতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যদপ্তরের তরফে বিবৃতি জারি করেছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ ক্রমে ভয় ধরাচ্ছে গুলেন বারি সিনড্রোম(Guillain Barre Syndrome)। মুম্বই(Mumbai), পুনে(Pune),সোলাপুর, কোলাপুরের পর এ বার নাগপুরে(Nagpur) আঘাত হানল এই বিরল স্নায়ুজনিত রোগ। একই দিনে মোট ছয়টি কেস ধরা পড়েছে নাগপুরে। ইতিমধ্যেই এই ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে নাগপুর মিউনিসিপাল কর্পোরেশনের তরফে। অন্যদিকে পুনেতে ভয়াবহ আকার ধারণ করেছে অজানা এই রোগ। এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন ১১১ জন। মৃত্যু হয়েছে ২ জনের। প্রশাসনের তরফে ইতিমধ্যেই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। কীভাবে এই সংক্রমণ ছড়াচ্ছে, তা স্পষ্টভাবে জানা না গেলেও, বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, অস্বাস্থ্য়কর খাবার বা পানীয় জল থেকেই মূলত ছড়াচ্ছে সংক্রমণ। সময়মতো চিকিৎসা না হলে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে গুলেন বারি সিনড্রোমে আক্রান্তদের, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নাগপুরে আঘাত হানল গুলেন বারি সিনড্রোম

প্রসঙ্গত, বাংলাতেও হানা দিয়েছে এই রোগ। এই বিরল স্নায়ুজনিত রোগে আক্রান্ত হয়েছে দুই শিশু। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে তাদের চিকিৎসা চলছে। এই খবর ছড়াতেই আতঙ্কে শহরবাসী। এই বিরল রোগ সম্পর্কে ভীতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যদপ্তরের তরফে বিবৃতি জারি করেছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। গুলেন বারি সিনড্রোম নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব। চিকিৎসকদের মতে এটি একটি স্নায়বিক অটোইমিউন রোগ। মূলত ক্যামপিলোব্যাক্টর জেজুনি ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে এই সমস্যা দেখা দেয়। উপসর্গ কী? এই রোগে আক্রান্ত হলে পেশী দুর্বল হয়ে পড়ে। হাত-পায়ে জোর কমে। কাঁপুনি আসতে পারে। সঙ্গে গায়ে-হাতে-পায়ে অসম্ভব ব্যথা অনুভূত হতে পারে। শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে।

 পুনের পর নাগপুরে ছড়াচ্ছে গুলেন বারি সিনড্রোম, উপসর্গ কী?

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement