Lawrence Bishnoi: জেলের মধ্যে 'গ্যাংওয়ার', ভগৎ সিংয়ের ছবি আঁকা টিশার্ট পরে পুলিশকে বিড়ম্বনায় ফেলছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই

লরেন্স বিষ্ণোইকে যে জেলেই রাখা হোক না কেন, সেখানে নিজের গ্যাং তৈরি করে ফেলছে এই ব্যক্তি। ফলে বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে অন্য গ্যাংস্টারদের লড়াইয়ের জেরেও বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে পুলিশকে

Lawrence Bishnoi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৯ মে: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে নিয়ে মহা সমস্যায় পাঞ্জাব এবং দিল্লি পুলিশ। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই কেন ভগৎ সিংয়ের ছবি আঁকা টিশার্ট পরছেন, তা নিয়ে প্রশ্ন পুলিশের। ভগৎ সিংয়ের ছবি আঁকা টিশার্ট পরে লরেন্স বিষ্ণোই যখন আদালতে হাজির হচ্ছেন, তাতে তাঁর প্রচার হচ্ছে বলে পুলিশের অনুমান। সেই কারণে ভগৎ সিংয়ের টিশার্ট পরা অবস্থায় লরেন্স বিষ্ণোইকে নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পাঞ্জাব এবং দিল্লি পুলিশের। পুলিশে কথায়, লরেন্স বিষ্ণোই একজন গ্যাসংটার। পাঁচার-সহ একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। ফলে লরেন্স যদি ভগৎ সিংয়ের ছবি আঁকা টিশার্ট পরে, তাহলে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়ে যাচ্ছে। যা একজন দুর্নীতিগ্রস্থের কাছে যথেষ্ঠ সুবিধার বিষয় হয়ে দাঁড়াচ্ছে বলে অনুমান পুলিশের।

সেই সঙ্গে লরেন্স বিষ্ণোইকে যে জেলেই রাখা হোক না কেন, সেখানে নিজের গ্যাং তৈরি করে ফেলছে এই ব্যক্তি। ফলে বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে অন্য গ্যাংস্টারদের লড়াইয়ের জেরেও বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে পুলিশকে।

প্রসঙ্গত সলমন খানকে একাধিকবার হুমকি দিয়ে বর্তমানে খবরের শিরোনামে লরেন্স বিষ্ণোই। সলমন খানকে খুনের হুমকি দেওয়ায় অভিনেতার নিরাপত্তার বহর ক্রমশ বাড়ানো হয়। যা নিয়ে শুরু হয়ে যায় জোর চর্চা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement