গণেশ চতুর্থীতে সোনা কেনা শুভ,কিন্তু দাম? জানুন কলকাতা সহ দেশের শহরগুলিতে ১৪ সেপ্টেম্বর সোমবারের সোনার দর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,সিদ্ধিদাতা গণেশের আবাহনে মেতে উঠেছে দেশ। উৎসবের এই শুভ দিনে সোনা বা রূপো কেনাকে অত্যন্ত কল্যাণকর বলে মনে করা হয়।
Gold Rate Today 14 September, 2026: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,সিদ্ধিদাতা গণেশের আবাহনে মেতে উঠেছে দেশ। উৎসবের এই শুভ দিনে সোনা বা রূপো কেনাকে অত্যন্ত কল্যাণকর বলে মনে করা হয়। আপনিও কি আজ সোনা বা রূপোর গয়না কেনার পরিকল্পনা করছেন? তবে জেনে নিন কলকাতার পাশাপাশি মুম্বই, দিল্লি, চেন্নাইসহ দেশের প্রধান শহরের সোনার বর্তমান দর। বুলিয়ান ডট ইন অনুযায়ী, আজ দেশে ২৪ ক্যারেট সোনার গড় দাম প্রতি ১০ গ্রামে ১,৫৩,২৬০ টাকা।
২২ ক্যারেট সোনার দর আজ
অন্যদিকে ২২ ক্যারেট গয়নার সোনার দাম দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ১,৪০,৪৮৮ টাকায়। গত এক সপ্তাহে সোনার দামে খুব একটা বড় পরিবর্তন হয়নি (মাত্র ০.০২ শতাংশ সামান্য পতন)। তবে বিগত এক বছরের পরিসংখ্যানে এই মূল্যবান ধাতুর দর বৃদ্ধি পেয়েছে প্রায় ৪০ শতাংশ।
আজ দেশের প্রধান বড় শহরগুলির মধ্যে চেন্নাইতে সোনা ও রূপোর দর সবথেকে বেশি, অন্যদিকে দিল্লিতে দাম তুলনামূলকভাবে সবচেয়ে কম।
তিলোত্তমা কলকাতায় আজকের সোনার দর
আজ কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম ১,৫২,৭৮০ টাকা। পাশাপাশি ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার সোনা বিকোচ্ছে ১,৪০,০৪৮ টাকায়।
অন্যান্য মেট্রো শহরের পরিস্থিতি
মুম্বইয়ে আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৫২,৯৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৪০,২৪১ টাকা। রাজধানীতে ১০ গ্রাম ২৪ ক্যারেটের দর ১,৫২,৭২০ টাকা আর ২২ ক্যারেটের দর ১,৩৯,৯৯৩ টাকা। চেন্নাইতে আজ ২৪ ক্যারেট সোনা বিকোচ্ছে ১,৫৩,৪৩০ টাকায় এবং ২২ ক্যারেট ১,৪০,৬৪৪ টাকায়। অন্যদিকে বেঙ্গালুরুতে ২৪ ক্যারেটের দাম ১,৫৩,১১০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ১,৪০,৩৫১ টাকা। হায়দরাবাদে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর ১,৫৩,২৩০ টাকা এবং ২২ ক্যারেটের দর ১,৪০,৪৬১ টাকা।
আজ রুপোর কত দাম?
সোনার পাশাপাশি উৎসবের দিনে রুপোর দামেও নজর থাকে অনেকের। সোমবার ৯৯৯ ফাইন রুপোর প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ২,৩৪,৬ ৯০ টাকায়। তবে ৯২৫ স্টার্লিং রূপোর দাম প্রতি কেজিতে ২,১৭,০৮৮ টাকা। এক সপ্তাহের বিচারে রূপোর দর প্রায় ১.৬৭ শতাংশ কমলেও, এক বছরে এই ধাতুর দাম বেড়েছে ৮২.৩ শতাংশের কাছাকাছি।
কলকাতায় রুপোর দাম
আজ কলকাতায় কেজিতে ৯৯৯ ফাইন রুপো বিকোচ্ছে ২,৩৩,৯৫০ টাকায়। দেশের মধ্যে চেন্নাইতে রুপোর দাম সবচেয়ে বেশি (২,৩৪,৯৫০ টাকা/কেজি) এবং দিল্লিতে সবথেকে কম (২,৩৩,৮৬০ টাকা/কেজি)।