Fire At Hotel: ফের হোটেলে অগ্নিকাণ্ড, আগুনে ঝলসে মৃত্যু ৪ জনের, সঙ্কটজনক ৫

কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে দমকলের তরফে।

আজমেরের হোটেলে আগুন (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ফের হোটেলে (Hotel) অগ্নিকাণ্ড (Fire)। কলকাতার (Kolkata) বড়বাজারের পর এবার রাজস্থানের (Rajasthan) আজমের। আগুনে ঝলসে মৃত্যু ৪ জনের। গুরুতর জখম আরও ৫। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ আজমেরের দিগগি বাজার এলাকার ওই হোটেল থেকে আচমকাই কালো ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। হোটেল কর্তৃপক্ষকে জানান তাঁরা। এর মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। গ্রাস করতে থাকে হোটেলের বিভিন্ন অংশ। হোটেলে আবাসিকদের উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁদের সহায়তায় নিরাপদে নীচে নেমে আসেন অনেকে। তবে হোটেলের মধ্যে আটকে পড়েন বেশকিছু জন। প্রাণে বাঁচতে তিন ও চারতলা থেকে ঝাঁপ দেন অনেকে। তাঁদের মধ্যেই কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর। আবার আগুনে ঝলসে মৃত্যু হয়েছে কয়েকজনের।

ফের আগুন লাগল হোটেলে, মৃত ৪ আহত ৫

খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কীভাবে আগুন লাগল তা যদিও এখনও স্পষ্ট নয়। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে দমকলের তরফে। তবে প্রত্যক্ষর্শীদের দাবি, এসি থেকে আগুন লেগেছে। প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগে কলকাতার বড়বাজার এলাকার একটি হোটেলে। এই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। আগুনে ঝলসে মারা গিয়েছেন বেশকিছু। কেউ কেউ আবার ধোঁয়ায় দম বন্ধ হয়ে গিয়ে মারা গিয়েছেন। জানালার কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে সব মুহূর্তের ভিডিয়ো।

ফের হোটেলে অগ্নিকাণ্ড, আগুনে ঝলসে মৃত্যু ৪ জনের, সঙ্কটজনক ৫

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement