Madhya Pradesh: খান্ডোয়াতে অস্ত্র সহ গ্রেফতার প্রাক্তন সিমি সদস্য, উদ্ধার একাধিক চাঞ্চল্যকর নথি
মধ্যপ্রদেশের খান্ডোয়াতে গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ‘স্টুডেন্ট্স ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া’র সক্রিয় সদস্য।
মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খান্ডোয়াতে গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ‘স্টুডেন্ট্স ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া’র সক্রিয় সদস্য। গত মঙ্গলবার জলিল খিলজিকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখার আধিকারিকরা। তাঁর থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও সাতটি কার্তুজ ও একটি ম্যাগজিন। ধৃত ব্যক্তিকে বুধবার আদালতে পেশ করা হলে জেল হেফাজতে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশসূত্রে খবর, ২০১১-১২ থেকে ২০১৫ পর্যন্ত সে সিমির সক্রিয় সদস্য ছিল। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ অতীতেও ছিল।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement