সাংবাদিকদের সামনে পার্টি কর্মীকে চড় মেরে বিতর্কে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (দেখুন ভাইরাল ভিডিও)

সময়টা একেবারেই সঙ্গ দিচ্ছে না দেশের কোন কংগ্রেসের নেতার। বিশেষ করে আবার তিনি যদি কর্নাটকের কংগ্রেস নেতা হন। লোকসভা ভোটে বিপর্যের পর, অনেক কষ্টে কর্নাটকে জিডিএস-এর সঙ্গে গড়া কংগ্রেস সরকার পড়ে গিয়েছে।

সিদ্দারামাইয়ার চড়ের মুহূর্ত। (Photo Credits: ANI)

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কঠিন সময়ে মেজাজ হারালেন কর্নাটকে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সাংবাদিকদের সামনে পার্টি কর্মীকে সপাটে চড় মেরে বিতর্কে জড়ালেন কর্নাটকে কংগ্রেসের অভিজ্ঞ এই নেতা। মাইসুর এয়ারপোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার মাঝে দলীয় কর্মীর কোনও এক কাজে আচমকা মেজাজ হারিয়ে তাঁকে সপাটে চড় মারেন সিদ্দারামাইয়া। কী কারণে তিনি চড় মারলেন তা স্পষ্ট নয়। সিদ্দারামাইয়া

এর আগে চলতি বছর গোড়ায় এক জনসভায় তার পার্টির এক মহিলা কর্মীর ওপর রেগে গিয়ে তাকে ঠেলে ফেলে দিয়ে ছিলেন সিদ্দারামাইয়া। ২০১৬ সালে বেল্লারি-র বাল্মিকী ভবনে এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাকে চড় মেরেছিলেন তিনি।

সময়টা একেবারেই সঙ্গ দিচ্ছে না দেশের কোন কংগ্রেসের নেতার। বিশেষ করে আবার তিনি যদি কর্নাটকের কংগ্রেস নেতা হন। লোকসভা ভোটে বিপর্যের পর, অনেক কষ্টে কর্নাটকে জিডিএস-এর সঙ্গে গড়া কংগ্রেস সরকার পড়ে গিয়েছে। কর্নাটকের রাজনৈতিক অবস্থা এখন বেশ উত্তপ্ত। রাজ্যের জনপ্রিয় কংগ্রেস নেতা শিবকুমারের গ্রেফতারের পর থমথমে বেঙ্গালুরু। শিবকুমারের গ্রেফতারির প্রতিবাদে আজ রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা বনধ ডেকেছে কংগ্রেস। এর মাঝে সিদ্দারামাইয়া-র চড় কংগ্রেসকে অস্বস্তিতে ফেলল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement