Lalit Modi: পুত্র রুচিরকে উত্তরাধীকারী করে অবসর ঘোষণা প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদীর

সম্প্রতি ললিত মোদীর সঙ্গে প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছড়ায়। রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের পর সুস্মিতা কি ললিত মোদীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন বলে প্রশ্ন উঠতে শুরু করে। সেই সঙ্গে সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদীর বয়সের বিস্তর ফারাক থাকায় জোরদার সমালোচনা শুরু হয়। যা নিয়ে শেষ পর্যন্ত ফের নজের মতামত ব্যক্তি করেন ললিত মোদী।

Lalit Modi (Photo Credit: Instagram)

দিল্লি, ১৬ জানুয়ারি: আইপিএলের (IPL) প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী (Lalit Modi) এবার অবসরের পথে। ছেলে রুচির মোদীকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে কে কে মোদী ফ্যামিলি ট্রাস্ট থেকে অবসর নিলেন ললিত মোদী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে অবসরের ঘোষণা করে, ছেলে রুচিরকে উত্তরাধীকারী হিসেবে চিহ্নিত প্রকাশ্যে আনেন ললিত মোদী। কে কে মোদী ফ্যামিলি ট্রাস্টে নিজের অবসরপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন। যা তাঁদর পারিবারিক ব্যবসাকে আরও তরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন ললিত মোদী।

আরও পড়ুন: Lalit Modi - Sushmita Sen: ললিত মোদীর সঙ্গে সম্পর্ক অস্বীকার করলেন সুস্মিতা সেন? দেখুন

সম্প্রতি ললিত মোদীর সঙ্গে প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছড়ায়। রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের পর সুস্মিতা (Sushmita Sen)  কি ললিত মোদীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন বলে প্রশ্ন উঠতে শুরু করে। সেই সঙ্গে সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদীর বয়সের বিস্তর ফারাক থাকায় জোরদার সমালোচনা শুরু হয়। যা নিয়ে শেষ পর্যন্ত ফের নজের মতামত ব্যক্তি করেন ললিত মোদী।

প্রাক্তন আইপিএল চেয়ারম্যান বেলন, তিনি মধ্য বয়সী একজন ব্যক্তি। এই বয়সে কি তাঁর আর কোনও বন্ধু হতে পারে না? সুস্মিতা সেনের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে কেন সংবাদমাধ্যম অহেতুক গল্প তৈরি করছে, তা নিয়ে প্রশ্ন তোলেন ললিত মোদী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement