Foreign Tourist Molested in Jaipur Video: অশ্লীলভাবে শরীর স্পর্শ, রাজস্থানে বিদেশি পর্যটকের শ্লীলতাহানির অভিযোগ, লজ্জার ভিডিয়ো

দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল নিজের সোশ্যাল হ্যান্ডেলে জয়পুরের ভিডিয়ো শেয়ার করেন। সেই সঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং রাজস্থান পুলিশকেও ট্যাগ করেন। অভিযুক্ত অটো চালকের বিরদ্ধে যাতে পদক্ষেপ করা হয়, সে বিষয়ে আবেদন করেন স্বাতী মালিওয়াল।

Foreign Tourist Meolested In Jaipur (Photo Credit: Twitter)

দিল্লি, ৫ জুলাই: বিদেশীনিকে অশ্লীলভাবে ছোঁয়া হল। তাঁর শরীর স্পর্শ করা হল বিনা অনুমতিতে। অটো চালকের এমন কীর্তিতে লজ্জায় কার্যত মাথা নীচু হয়ে গেল দেশের মানুষের। শুনতে অবাক লাগলেও এমনই একটি ঘটনার সাক্ষী এবার রাজস্থানের জয়পুর। যেখানে এক অটো চালক বিদেশি পর্যটকের শরীর স্পর্শ করেন বিনা অনুমতিতে। অশ্লীলভাবে তাঁকে স্পর্শ করেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরা হয়ে যায়। সেই সঙ্গে নিন্দার ঝড় উঠতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। বিদেশী পর্যটককে প্রকাশ্যে হেনস্থার পরও তিনি কিছু বলেননি। শুধু নিজের শরীর থেকে অটো চালকের হাত সরিয়ে দিতে শুরু করেন বার বার।

 

দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল নিজের সোশ্যাল হ্যান্ডেলে জয়পুরের ভিডিয়ো শেয়ার করেন। সেই সঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং রাজস্থান পুলিশকেও ট্যাগ করেন। অভিযুক্ত অটো চালকের বিরদ্ধে যাতে পদক্ষেপ করা হয়, সে বিষয়ে আবেদন করেন স্বাতী মালিওয়াল। দেশের নাম জড়িয়ে যেখানে, সেখান অভিযুক্তর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হোক বলে দাবি করেন স্বাতী মালিওয়াল।

 

এরপরই জয়পুর পুলিশের তরফে পালটা ট্যুইট করা হয়। অভিযুক্ত ব্যক্তির খোঁজ করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানানো হয় জয়পুর পুলিশের তরফে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement