Final Phase of Bihar Assembly Elections: আগামীকাল বিহারে দ্বিতীয় ও শেষ পর্যায়ের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহন, প্রচার শেষে আশাবাদী সকল পক্ষই

Narendra Modi, Rahul Gandhi, Nitish Kumar and Tejashwi Yadav. (Photo Credits:X)

বিহারে মঙ্গলবার, ১১ নভেম্বর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা অন্তিম দফার ভোটগ্রহণ। এই দফায় বিহারের ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট প্রার্থীর সংখ্যা ১,৩০২। তার মধ্যে ১৩৬ জন মহিলা প্রার্থী। ১,৩০২ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৩.৭০ কোটিরও বেশি ভোটার।

বিহারের এই ২০টি জেলায় সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। ভোটগ্রহণ পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বিহারে এর আগে গত ৬ নভেম্বর প্রথম দফার ভোটগ্রহণ হয়। ওই দিন রেকর্ড পরিমাণে ভোট পড়েছিল। আগামী ১৪ নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।

উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণের আগে রবিবার ছিল প্রচারের শেষ দিন। ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনে এই পর্যায়ের ভোটগ্রহণ হবে আগামী মঙ্গলবার। বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ প্রার্থীদের সমর্থনে ভোটারদের মন জয়ের চেষ্টায় দিনভর বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। তারই মাঝে আরজেডি নেতা ও মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব গতকাল বলেন, "আজ নির্বাচনী প্রচারের শেষ দিন। বাতাবরণ খুবই ভালো। বিহারের মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন এবং তারা ১১ নভেম্বরও একই কাজ করবেন। প্রধানমন্ত্রী জনগণের ৬৫ শতাংশ সংরক্ষণ খেয়ে ফেলেছেন।

বিহারের মানুষ পরিবর্তন চাইছে, দ্বিতীয় দফাতেও মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দেবে, এই বিষয়ে আশাবাদী আরজেডি নেতা তেজস্বী যাদব।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement