Excise Policy Case: ফেরাল আদালত, আবগারী দুর্নীতি মামলায় এবারও জামিন অধরা কে কবিতার
বিআরএস নেত্রীর মামলার পরবর্তী শুনানি হবে ২০ এপ্রিল। ওইদিনই ফের বেআইনি আবগারী মামলায় বিআরএস নেত্রীর জামিনের বিষয়ে সওয়াল শুনবে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।
দিল্লি, ৮ এপ্রিল: আবগারী দুর্নীতি (Excise Case) মামলায় ফের কে কবিতাকে ফেরাল আদালত। বেআইনি আবগারী দুর্নীতি মামলায় এবারও জামিন পেলেন না বিআরএস নেত্রী কে কবিতা। বিআরএস নেত্রীর মামলার পরবর্তী শুনানি হবে ২০ এপ্রিল। ওইদিনই ফের বেআইনি আবগারী মামলায় বিআরএস (BRS) নেত্রীর জামিনের বিষয়ে সওয়াল শুনবে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। ফলে আগামী ২০ এপ্রিল পর্যন্ত এ বিষয়ে আর কোনও শুনানি হবে না বলেই আপাতত জানা যাচ্ছে। পরপর অন্তর্বতী জামিন খারিজ হওয়ার জেরে আপাতত হেফাজতেই থাকতে হচ্ছে তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে (K Kavitha)।
এদিকে লোকসভা নির্বাচনে এবার তেলাঙ্গানায় বিআরএস জোট বেঁধেছে বিএসপির সঙ্গে। বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধেই এবার তেলাঙ্গানায় লোকসভা ভোটের ময়জানে নামছে বিআরএস।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Advertisement
Advertisement
Advertisement