India-Pakistan Conflict: রাত বাড়তেই ফের হামলা শুরু পাকিস্তানের, আকাশেই হামলা রুখে দিল এয়ার ডিফেন্স সিস্টেম

ফের পাকিস্তান হামলা চালালো ভারতের ওপর। বৃহস্পতিবার রাতের পর ফের শুক্রবার রাতেও একইভাবে ড্রোন হামলা চালাল পাকিস্তান।

ফের পাকিস্তান হামলা চালালো ভারতের ওপর। বৃহস্পতিবার রাতের পর ফের শুক্রবার রাতেও একইভাবে ড্রোন হামলা (Drone Attack) চালাল পাকিস্তান। জানা যাচ্ছে, এবার জম্মু শহর, রাজস্থানের জয়সলমীর এবং পাঞ্জাবের পাঠানকোটে হামলা চালানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। যদিও সবকটি হামলাই মাঝ আকাশে ব্যর্থ করে দিয়েছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। এদিন রাতে আচমকাই ব্ল্যাকআউট হয়ে যায় এলাকাগুলি। তারপরেই সাইরেন বাজতে থাকে। স্বাভাবিকভাবেই এইসব দেখে স্থানীয় বাসিন্দাদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

হতাহতের কোনও খবর নেই

যদিও এই হামলাগুলিতে হতাহতের কোনও খবর নেই। অন্যদিকে কা্শ্মীরে এখনও জারি রয়েছে গুলির লড়াই। এখনও সীমান্ত এলাকাগুলিতে পাকিস্তান হামলা চালিয়ে যাচ্ছে। যদিও তার যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। প্রতিটি হামলারই প্রত্যাঘাত করছে ভারত। যদিও সূত্রের খবর, আজ রাতেও ভারত পাল্টা হামলা চালাতে পারে পাকিস্তানে। এই পরিস্থিতি নিয়ে সেমনাবাহিনীর প্রধানদের সাথে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রুদ্ধদ্বার বৈঠক হয়েছে।

দেখুন ভিডিয়ো

ভারত-পাকিস্তানের যুদ্ধ

অন্যদিকে পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁদেরই ভুলে। তারপরেও এখনও উত্তেজনা নিয়ন্ত্রণে আনার নাম নিচ্ছে না পাকিস্তান। ইতিমধ্যেই করাচি, লাহোরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় গতকাল রাতেই হামলা চালিয়েছে ভারতীয় সেনা। আজকে এই হামলার প্রত্যাঘাত সেনাবাহিনী পাকিস্তানকে কীভাবে দেয়, এখন সেটাই দেখার।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement