Disha Patani House Firing: দিশা পাটানির বাড়ির সামনে গুলিকাণ্ডে পুলিশি এনকাউন্টারে খতম ২, বাকিদের খোঁজে চলছে তল্লাশি

গত ১২ সেপ্টেম্বর অভিনেত্রী দিশা পাটানির পৈতৃক বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় পুলিশ এনকাউন্টারে খতম ২ অভিযুক্ত।

Disha Patani (Photo Credits: Instagram)

গত ১২ সেপ্টেম্বর অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) পৈতৃক বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় পুলিশ এনকাউন্টারে খতম ২ অভিযুক্ত। মৃতদের নাম রবীন্দ্র এবং অপরজনের নাম অরুন। বৃহস্পতিবার গাজিয়াবাদে দিল্লি পুলিশ, হরিয়ানা পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে নিহত হয় দু’জন। প্রথমে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয়। বর্তমানে দুজনের দেহ গাজিয়াবাদ পোস্ট-মর্টেম হাউসে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদিকে বাকি দুজনের খোঁজে অব্যাহত যৌথ বাহিনীর তল্লাশি অভিযান।

ঘটনাস্থলে কাছেই একটি হোটেলে ছিল অভিযুক্ত

এদিকে পুলিশি তদন্তে উঠে আসছে, গত ৬ সেপ্টেম্বর থেকেই দিশাদের বারেলির সিভিল লাইন্সের বাড়ির কাছে রেইকি করতে দেখা যায় গোল্ডি ব্রার গ্যাংয়ের চার সদস্যকে। যার মধ্যে রবীন্দ্র ও অরুনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। এখনও পলাতক নকুল ও বিজয়। এদিকে ঘটনার কয়েকদিন আগেই দিশার পৈতৃক বাড়ির কিছুটা দূরে একটি হোটেলে রুম বুক করেছিল হামলকারীদের মধ্যে একজন। ইতিমধ্যেই সেই হোটেল মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

বারেলির হোটেলে ছিল এক অভিযুক্ত

হোটেলের এক কর্মী বলেন, “রবীন্দ্র নামে এক যুবক ঘটনার একদিন দিন আগেই ১০০০ টাকার রুম নিয়েছিল। পরেরদিন ভোরবেলায় চেক আউট করে বেরিয়ে যায়। নিয়ম মেনে আমরা আধারকার্ড ও ছবি দুটোই সংগ্রহ করেছিলাম, সেগুলি পুলিশের হাতে দিয়ে দিই। ঘরে দ্বিতীয় কোনও ব্যক্তি ছিল না। মাঝেমধ্যেই বাইরে বেরোতো, আবার ঢুকে যেত, সেই কারণেই আমাদের সেরকম সন্দেহ হয়নি”।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement