S Jaishankar On Iran-US Hostilities: অ্যামেরিকা-ইরানের সম্পর্ক খুবই বিপজ্জনক বাঁক নিয়েছে: ভারত

অ্যামেরিকা (USA) ও ইরানের (Iran) মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি খুবই বিপজ্জনক বলে জানাল ভারত। শুক্রবার অ্যামেরিকার প্রেসিটেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছিলেন যে শীর্ষ ইরানি জেনারেল কাসেম সোলেইমানি বিমান হামলায় নিহত হয়েছেন। এরপর ইরানও বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ট্রাম্প আজ ঘোষণা করেছেন যে ইরানের ৫২টি সাংস্কৃতিক স্থান তারা টার্গেট করবে। যদি ইরান আর কোনও অ্যামেরিকান নাগরিক বা সম্পদে আক্রমণ করে। আজ সন্ধ্যায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের (Foreign minister S Jaishankar) অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে একটি টুইট পোস্ট হয়েছে। তাতে লেখা হয়েছে, "ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে সবেমাত্র কথা শেষ হয়েছে। উল্লেখ্য যে পরিস্থিতি খুব বিপজ্জনক বাঁক নিয়েছে। ভারত উত্তেজনার মাত্রা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা যোগাযোগে থাকতে রাজি হয়েছি।"

এস জয়শংকর(Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৫ জানুয়ারি: অ্যামেরিকা (USA) ও ইরানের (Iran) মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি খুবই বিপজ্জনক বলে জানাল ভারত। শুক্রবার অ্যামেরিকার প্রেসিটেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছিলেন যে শীর্ষ ইরানি জেনারেল কাসেম সোলেইমানি বিমান হামলায় নিহত হয়েছেন। এরপর ইরানও বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ট্রাম্প আজ ঘোষণা করেছেন যে ইরানের ৫২টি সাংস্কৃতিক স্থান তারা টার্গেট করবে। যদি ইরান আর কোনও অ্যামেরিকান নাগরিক বা সম্পদে আক্রমণ করে। আজ সন্ধ্যায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের (Foreign minister S Jaishankar) অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে একটি টুইট পোস্ট হয়েছে। তাতে লেখা হয়েছে, "ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে সবেমাত্র কথা শেষ হয়েছে। উল্লেখ্য যে পরিস্থিতি খুব বিপজ্জনক বাঁক নিয়েছে। ভারত উত্তেজনার মাত্রা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা যোগাযোগে থাকতে রাজি হয়েছি।"

শুক্রবার বাগদাদ বিমাবন্দরের কাছে অ্যামেরিকার ড্রোন হামলায় নিহত হন ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি। তার পর থেকেই কার্যত ফুঁসছে ইরান। যে কোনও সময় প্রত্যাঘাত আসতে পারে বলে মনে করছে অ্যামেরিকাও। আর সেই পাল্টা আঘাত হতে পারে ইরাকে মার্কিন সেনা বা ইরান-মার্কিন যৌথ বাহিনীর উপর। কিন্তু কোথায় হামলা হতে পারে, তার কোনও নির্দিষ্ট তথ্য আপাতত হোয়াইট হাউসের হাতে নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শনিবার ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা- গ্রিন জোনে অ্যামেরিকান দূতাবাসের কাছে রকেট হামলা হয়েছে। এছাড়া অ্যামেরিকার সেনাদের যাকার জায়গা জাদ্রিয়া ও বালাদ বিমান ঘাঁটিতেও রকেট হামলা হয়েছে। তবে এসব হামলায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ইরাকের সেনাবাহিনী। আরও পড়ুন:  Donald Trump Warns Iran: 'খুব দ্রুত এবং খুব বড় আঘাত করা হবে', ইরানকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

রাতেই ট্রাম্প টুইটে লেখেন, "যদি তারা আবার আক্রমণ করে। যদিও আমি তাদের সঠিক পরামর্শ দিচ্ছি যে তারা যেন তা না করে। এর আগে আঘাত হানা হয়েছে তার চেয়েও বেশি আমরা আঘাত করব।" ট্রাম্প আরেকটি টুইটে লেখেন, "ইরানিরা পাল্টা আক্রমণ করলে অ্যামেরিকা তার '।ব্র্যান্ড নিউ সুন্দর' সামরিক সরঞ্জাম বিনা দ্বিধায় ব্যবহার করবে।" ট্রাম্প লেখেন, "এই সাইটগুলির কয়েকটি অত্যন্ত উচ্চ স্তরের এবং ইরান ও ইরানি সংস্কৃতির অঙ্গ। এবং এগুলি ইরানের পক্ষে গুরুত্বপূর্ণ। ইরান খুব দ্রুত এবং খুব বড় হামলার শিকার হয়ে উঠবে। অ্যামেরিকা আর কোনও হুমকির কাছে মাথা নত করবে না।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement